Thursday , 10 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
AlorDhara24
September 10, 2026 12:17 pm

সোনারগাঁ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ প্রায় ১হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতির সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান চালায়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টংঘর গড়ে তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল।
তিনি বলেন, আজ অভিযান চালিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের পাশে সওজের জায়গায় গড়ে ওঠা প্রায় ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপদের উপ বিভাগীয় সহকারী প্রকৌশলী আল রাজি লিওন , সার্ভেয়ার দেওয়ান মোহাম্মদ সোহাগসহ সোনারগাঁ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত তরুণ

ডিএনডি লেক পাড়েরের বৃক্ষ নিধন করে যুবদল নেতা শাওনের দোকান নির্মাণ

“”সেচ্ছাসেবক লীগ নেতা টগরের বন্দরে ফুটবলার মুন্নার মৃত্যু বার্ষিকী পালন “”

মহান শহীদ দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত বাড়ির পানির ট্যাংকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ লিংক রোডে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, আহত ৪ জন

সোনারগাঁয়ে তক্ষক উদ্ধার, ২ জনের জরিমানা

নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

error: Content is protected !!