Saturday , 24 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

শিল্পের বিকাশ ও অর্থনৈতিক সমৃদ্ধিতে উৎপাদনমুখী হওয়ার আহ্বান শহিদুল ইসলামের

প্রতিবেদক
AlorDhara24
October 24, 2026 11:29 am

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ‘শিল্পের বিকাশ এবং আমাদের ভূমিকা’ প্রতিপাদ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নারায়ণগঞ্জ জেলা শাখার প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার আলম’স রেস্তোরাঁয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ সভাপতি মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইবিডব্লিউএফ সারাদেশে ৫১টি প্রোগ্রামের আয়োজন করেছে। শিল্পের বিপ্লব ঘটাতে হলে সঠিক পলিসি গ্রহণ এবং উৎপাদনমুখী উদ্যোগ বাড়াতে হবে। নতুন উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, আগামীকাল থেকেই পরিকল্পনা করে যেকোনো একটি পণ্য উৎপাদনের উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের শিল্প ও উৎপাদন খাতে এগিয়ে আসতে হবে। সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি লাইফ মেম্বার তৈরির ওপরও গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি সংগঠনের লাইফ মেম্বারদের সুযোগ-সুবিধা, ব্যবসায়িক নীতিমালা ও বিভিন্ন দেশের অর্থনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দান-সদকা করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আইবিডব্লিউএফের জেনারেল সেক্রেটারি ও বায়ো গ্রুপের চেয়ারম্যান ডা. আনোয়ারুল আজিম বলেন, সৎ ব্যবসায়ীরা জান্নাতে যাবেন। আমরা সঠিকভাবে কাজ করলে অবশ্যই দেশকে উন্নত করতে পারব, ইনশাআল্লাহ।
ঢাকা দক্ষিণ অঞ্চলের সেক্রেটারি গোলাম সারোয়ার সাইদ বলেন, ব্যবসার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা চাই, প্রত্যেক ব্যক্তি ব্যবসায়ী হোক। বেকারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আইবিডব্লিউএফ দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসায়িক সমস্যা সমাধানে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও মোল্লা ফাইবারের স্বত্বাধিকারী অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, ব্যবসায়ীরা অর্থনীতির মূল চালিকাশক্তি। বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রকৃতপক্ষে ব্যবসা মানুষের কল্যাণ বয়ে আনে। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নামাজের পর জীবিকা অন্বেষণের নির্দেশনা রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজেও ব্যবসা করেছেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর পরিচালক ও ভ্যানগার্ড অ্যাপারেল এশিয়া লিমিটেডের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও আল আমিন এক্সপোর্ট লিমিটেডের পরিচালক জাকারিয়া ওয়াহিদ।

এছাড়া উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম সাইজিং অ্যান্ড টেক্সটাইল মিলসের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম, আইবিডব্লিউএফের কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম রফিকুন নবী এবং সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস।
নারায়ণগঞ্জ জেলা আইবিডব্লিউএফের সেক্রেটারি নাসির উদ্দিন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির বন্দর থানা সভাপতি ও বিসমিল্লাহ ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী রেজাউল করিম রাজা, আড়াইহাজার থানা সভাপতি ও আল হেরা ডাইনিংসের স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিক, রূপগঞ্জ থানা সহকারী সেক্রেটারি ও শততা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদুল্লাহ, ফতুল্লা থানা সভাপতি ফজলুল হক মানিক এবং সোনারগাঁ থানা সভাপতি ও ফাতেমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইব্রাহিম হোসেন।

এ সময় অভিব্যক্তি প্রকাশ করেন আড়াইহাজারের টেক্সটাইল ব্যবসায়ী জাকির হোসেন, সোনারগাঁয়ের আতিকুল ইসলাম, বন্দরের ওমর ফারুক, ফতুল্লার আজিজ উদ্দিন বাবুল, রূপগঞ্জের রুহুল আমিন এবং মাওলা টেক্সটাইলের স্বত্বাধিকারী গোলাম হায়দার কবির।
বক্তব্যে গোলাম হায়দার কবির বলেন, একসময় বাংলাদেশে পাটের ব্যবসা সমৃদ্ধ ছিল। কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক নানা কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পাট ব্যবসার আগের অবস্থান নেই। শ্রম ও রেমিট্যান্সের ওপর নির্ভর করে দেশ চলছে। ব্যবসায়ীরা পরস্পরকে সহযোগিতা করে নিজেদের মধ্যে চেইন সিস্টেম চালু করতে পারলে আইবিডব্লিউএফের কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সফল ব্যবসায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে ডিসি মো. রায়হান কবির

রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-কর্মচারীদের সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি !

রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ

সেই জাঙ্গালিয়ায় লাল পতাকা বসিয়েছে বিআরটিএ

সোনারগাঁওয়ে দালালের খপ্পরে ৬ যুবক, লিবিয়ায় নিয়ে নির্যাতন, ক্ষতিপূরণ দাবি

গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প, স্থবিরতার পথে জ্বালানি পরিবহন

ভূমিসেবা মেলা ২০২৬ স্বচ্ছ ও আধুনিক সেবা নিশ্চিত করবে: ডিসি রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে কারখানায় ঢুকে ঝুট ছিনতাই, চাপে পড়ে ফেরত

ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ৫ জন গ্রেপ্তার লুণ্ঠিত মালামাল উদ্ধার

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত তরুণ

error: Content is protected !!