Saturday , 24 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন

প্রতিবেদক
AlorDhara24
October 24, 2026 6:18 am

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি শনিবারের ন্যায় আজ শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার বিভিন্ন স্থানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন কর্মসূচি পরিচালিত হয়েছে।

আজ সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির সদর উপজেলায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অভিযানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন সবার সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। বাড়ির আশপাশ, ড্রেন, নালা ও খালে জমে থাকা পানি অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল নিয়মিত ধ্বংস করতে হবে। পরিচ্ছন্নতা অভিযানকে অভ্যাসে পরিণত করতে হবে।”

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে বাড়ির আশপাশ, ড্রেন, নালা, খাল ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। শুধু প্রশাসনিক উদ্যোগে এ ধরনের রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত সচেতনতা।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শহীদ ওসমান হাদীর ত্যাগই আমাদের প্রেরণা: রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির দোয়া মাহফিল !

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

রংপুর বুটিকস্’ এর উদ্যোগে দরিদ্র-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ!

সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ হসপিটালের সিসিইউতে অনিয়ম ,অসংখ্য অভিযোগ রোগীর স্বজনদের

সোনারগাঁওয়ে ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিশরে পর্যটক সাবমেরিন ডুবে ৬ জনের মৃত্যু

গণ-অভ্যুত্থানের স্বপ্ন ভঙ্গ হচ্ছে কেন?

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদের হানা, অভিযানে যৌথবাহিনী

জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য: জেলা পুলিশের মাসিক সভায় এসপি মিজানুর রহমান

error: Content is protected !!