Monday , 12 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে অপপ্রাচারের শিকার বিএনপি নেতা হালিম জুয়েল

প্রতিবেদক
AlorDhara24
October 12, 2026 5:01 am

সিদ্ধিরগঞ্জে অপপ্রাচারের শিকার বিএনপি নেতা হালিম জুয়েল

নিজস্ব প্রতিবেদনঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জুয়েল। তিনি দাবি জানান, রাজনৈতিক ও সামাজিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে হালিম জুয়েল এই প্রতিবাদ জানান।
​বিবৃতিতে তিনি উল্লেখ করেন, একটি কুচক্রী মহল তার সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তোলা ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করে আসছি। কখনো কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

​বিভিন্ন ব্যক্তির সঙ্গে ছবির বিষয়ে ব্যাখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক জীবনে প্রতিদিন বহু মানুষ আমার সাথে ছবি তুলেন। সবাইকে ব্যক্তিগতভাবে চেনা বা তাদের ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কে জানা আমার পক্ষে সম্ভব নয়। কেউ অপরাধমূলক কাজে জড়িত থাকলে তার দায়ভার আমার ওপর চাপানো অযৌক্তিক।

​নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ছাত্রদল থেকে আমার রাজনীতি শুরু। এরপর থেকে আজ পর্যন্ত বিএনপির সঙ্গেই আছি। এই দীর্ঘ পথচলায় বহু জেল-জুলুম সহ্য করেছি, এমনকি নিজের সম্পদ বিক্রি করে দল ও রাজনীতির পেছনে ব্যয় করেছি। অন্যায়ের সঙ্গে কখনো আপস করিনি, ভবিষ্যতেও করব না।
​রাজনৈতিক পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে হালিম জুয়েল বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো অনাকাঙ্ক্ষিত। এ ধরনের অপসংস্কৃতি রাজনৈতিক পরিবেশ ও সামাজিক সৌহার্দ্য বিনষ্ট করে। তাই এই অপপ্রচারে কাউকে কান না দেওয়ার জন্য তিনি সর্বস্তরের নেতা-কর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে গাঁজা ও হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরে ককটেল ছুড়ে ব্যবসায়ীর টাকা লুট

স্থানীয় পর্যায়ে বিতরণ করা সরঞ্জাম সেখান থেকেই কেনা হবে: দুর্যোগ উপদেষ্টা

রূপগঞ্জে হ্যাঁ ভোটের প্রচারণায় বাধা কর্মচারীকে পিটিয়ে জখম

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর বাদলের ৪ সহযোগীর বিরুদ্ধে থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের

রূপগঞ্জে ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ-১ ! আহত-৫

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তাদের আড়াইহাজারে বদলীর একদিন পরই গোপালগঞ্জে বদলী

ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত তরুণ

কাব্যছন্দ পাঠাগার-এর ৩য় বর্ষপূর্তিতে কবিতাপাঠ ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

error: Content is protected !!