Monday , 8 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারে এনপিজেএ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
AlorDhara24
June 8, 2026 2:21 pm

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিডিনিউজের সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট গণমাধ্যমকর্মী আসাদুজ্জামান আসাদ-এর গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ)।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকুল ইসলাম খোকন এক বিবৃতিতে বলেন, একজন প্রবীণ সাংবাদিককে গ্রেপ্তার ও হয়রানি করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি দাবি করেন, এ ধরনের পদক্ষেপ স্বাধীন গণমাধ্যমের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে পারে এবং সাংবাদিক সমাজের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণ গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। এনপিজেএ মনে করে, গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সংগঠনটি সাংবাদিক আসাদুজ্জামান আসাদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেইঃ আবদুল জব্বার

জেলে যেতে হলে যাব, তবুও প্রিপেইড মিটার বসাতে দেব নাঃ অ্যাডভোকেট মাসুম

নারায়ণগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

নাটকীয়তার অবসান: শেষ পর্যন্ত ধানের শীষ কালামের হাতেই

বৃত্তের বাইরে এর উদ্যোগে গোগনগরে কৃতী ব্যক্তিত্ব, মেধাবী শিক্ষার্থী সম্মাননা ও অনুপ্রেরণামূলক সম্মেলন

সিদ্ধিরগঞ্জে ১০ তলা ভবন নির্মাণে বাধা, চাঁদা না পেয়ে হামলা

আমরা পুলিশবান্ধব জনগণ চাই: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার

বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

ট্রাম্প জয়ী হয়েছে দেখে তারা এত রেগে গেছে যে নিয়ন্ত্রণ করতে পারছে না : মাস্ক

বান্দরবানে শতভাগ হোটেল-মোটেল বুকড, খালি নেই বাসের সিটও

error: Content is protected !!