Sunday , 1 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, লাখ টাকায় ধামাচাপা

প্রতিবেদক
AlorDhara24
March 1, 2026 9:52 am

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এ্যাডভান্স কেয়ার স্পেশালাই্জড হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের দশতলা সংলগ্ন শাহআলম ভবনের ষষ্ঠ তলায় এ্যাডভান্স কেয়ার স্পেশালাই্জড হাসপাতালে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, এ নিয়ে নবজাতকের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের রাত প্রায় তিনটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগীর পরিবারের সাথে এক লাখ বিশ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিলান।

নবজাতক শিশুর পরিবারের অভিযোগ, প্রথমে তারা অন্তঃসত্ত্বা শারমিন আক্তারকে পরীক্ষার জন্য শুক্রবার বিকেলে উক্ত হাসপাতালে নিয়ে আসেন। পরে সন্ধ্যায় পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানতে পারেন নবজাতক শিশুটি মায়ের গর্ভেই মারা গেছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পরিবারের সদস্যদের না জানিয়ে ভুক্তভোগীকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরে রাত সাড়ে আটটার সময় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে নবজাতকের মৃত্যুর বিষয়টি তার পরিবারের সদস্যদের জানিয়ে দ্রুত সিদ্ধান্তের পরামর্শ দেন বলেও অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ-সব ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। তবে এর পূর্বে এই হাসপাতালে এমন ঘটনা ঘটেছে বলেও জানা যায়।

এ বিষয়ে জানতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিলান মুঠোফোনে জানান, বিষয়টি নিয়ে ভুলবোঝাবুঝি হয়েছে। তবে এমন কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি। লাখ টাকার বিনিময়ে ধামাচাপার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে জানান কারও সাথে কোন টাকা লেনদেন হয়নি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে যে কারণে, যেভাবে স্বামীর গোপনাঙ্গ কর্তন করেন দ্বিতীয় স্ত্রী, এলাকা জুড়ে চাঞ্চল্য

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা: শোকস্তব্ধ পরিবার, তদন্তে পুলিশ

প্রথম রমজানেই জমজমাট চকবাজারের ইফতার বাজার

রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপো থেকে চালানবিহীন তেল পাচারের চেষ্টা, ১৫ ড্রাম উদ্ধার

শাহজালালে ১২ কেজি স্বর্ণের বার উদ্ধার

সিদ্ধিরগঞ্জে গাঁজা ও হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিকনিক ট্রলারে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডঃ ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার

শহীদ আবু সাঈদের বাবা অসুস্থ, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

error: Content is protected !!