Monday , 28 October 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের প্রতিরূপ নির্মাণ করা উচিত : ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
AlorDhara24
October 28, 2024 12:25 pm

আলোরধারা ডেস্ক:

গণভবনে নির্মিতব্য জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে মত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার জাদুঘর স্থাপনের কার্যক্রম দেখতে গণভবনে গিয়ে এ কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘গণভবন জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত, যেখানে শেখ হাসিনা শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী নেতাদের গোপনে আটক রাখতেন। আয়নাঘর দর্শনার্থীদের সেই বন্দিদের কষ্টের কথা স্মরণ করিয়ে দেবে।’

এ সময় প্রধান উপদেষ্টা উপস্থিত উপদেষ্টাদের জাদুঘর নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। আগামী ডিসেম্বরের মধ্যে জাদুঘর নির্মাণের প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ দেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘গণভবন জাদুঘরে শেখ হাসিনার শাসনামলের স্মৃতি সংরক্ষিত থাকবে এবং তার বিরুদ্ধে জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ ফুটে উঠবে।’

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে ২০০৯ থেকে শুরু হওয়া দুর্নীতির চিত্র এই জাদুঘরে সংরক্ষিত থাকবে।’

তিনি বলেন, তারা অন্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন, যেসব দেশ তাদের বিপ্লব ও গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শ্রমিকদের পুনর্বাসন ও বকেয়া মজুরি পরিশোধসহ আইবিসির ৭ দাবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের শ্রদ্ধাঞ্জলি

যারা জনগণের বিপক্ষে কাজ করবে, তাদের পরিণতি শেখ হাসিনা’র মতোই হবে: মতিউর রহমান আকন্দ

এটাই চূড়ান্ত বিজয় নয় : রিয়াদ মোহাম্মদ চৌধূরী

চীনের বিনিয়োগে দেশে হবে বিশেষায়িত হাসপাতাল

সব পর্যায়ে দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জে ঢালাই স্পেশাল সিমেন্ট বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা

বিদায়বেলায় এসপি মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা

বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি শরীফ সুমন সেক্রেটারি নান্টু

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

error: Content is protected !!