Wednesday , 24 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন ডিসি রায়হান কবির

প্রতিবেদক
AlorDhara24
June 24, 2026 12:12 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে ২৮টি পরিবারের অনুকূলে অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।

বোধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।

চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবার নয়, একটি সমাজের জন্যও অপূরণীয় ক্ষতি। যারা দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন বা আহত হয়েছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিআরটিএ সমন্বিতভাবে কাজ করছে।

আয়োজক বিআরটিএ, নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকারের নির্ধারিত তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। নিহতদের পরিবার এবং গুরুতর আহতরা অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা পাচ্ছেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ-এর কর্মকর্তা এবং সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে আরও পরিবারকে এই সহায়তার আওতায় আনা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে ডিসি মো. রায়হান কবির

ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত আয়োজনে প্রস্তুতিমূলক সভা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৭৫ মামলা

পরিবেশ সুরক্ষায় বিশেষ কমিশন গঠন করতে হবে: রেহমান সোবহান

কামরাঙ্গীরচরে নিজ কারখানায় মালিককে হত্যার পর মাটিচাপা

রোজার পণ্যে কোনো সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

ওসমান পরিবারের দোসর ২২টি মামালার আসামী ডেভিল রাজু ও তার সহযোগীদের গ্রেফতারের দাবী

ইসরায়েলি নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

নাঃগঞ্জ জেলা প্রশাসক এর সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ কমিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি এনজেইউ নেতৃবৃন্দের

error: Content is protected !!