Wednesday , 7 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বন্দরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডায়েরি

প্রতিবেদক
AlorDhara24
October 7, 2026 6:30 am

​বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি শেখ সুমন। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

​মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দায়ের করা এ জিডির নম্বর ৩৪৫ এবং ট্র্যাকিং নম্বর EFE182।

​জিডি সূত্রে জানা যায়, শেখ সুমন দীর্ঘদিন ধরে সংবাদপত্রটিতে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। পেশাগত কাজের অংশ হিসেবে এলাকার বিভিন্ন অসংগতি, অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করার পর থেকে একাধিক পক্ষ তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।

​অভিযোগে সাংবাদিক সুমন উল্লেখ করেন, নাহার সুলতানা ও মো. তারেক নামের দুই ব্যক্তি বিভিন্ন মাধ্যমে তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছেন। একই সঙ্গে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জিডিতে উল্লেখ করেন।

​সাংবাদিক শেখ সুমন বলেন, “পেশাগত কারণে আমাকে নিয়মিত বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়। কিন্তু এমন হুমকির পর থেকে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারি বলে আশঙ্কা করছি।” সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষা ও জীবনের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

​এ বিষয়ে জানতে অভিযুক্ত নাহার সুলতানা ও মো. তারেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের কমিটি গঠন, সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রেটারি শরীফ সুমন

বন্দরে পৃথক অভিযানে বিপুল পরিমান মদকসহ গ্রেফতার-৩

নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

‎রূপগঞ্জে রফিক বাহিনীর অস্ত্রধারীরা ধরার ছোঁয়ার বাইরে, আতঙ্ক কাটেনি এখনো

পাঁচ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে সাত ভেন্যুসহ সব প্রস্তুতি সম্পন্ন: ডিসি জাহিদ

শবে বরাতে মসজিদে মুসল্লির ঢল, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

ফতুল্লায় জমি নিয়ে বিরোধ: হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ঝালকাঠিতে পরিত্যক্ত জমিতে তুলা চাষে সাফল্য

কাশীপুরে দুই অসহায় পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ

error: Content is protected !!