২৪অক্টোবর শনিবার দুপুরে ঢাকা বাইপাস সড়কের নলপাথর এলাকায় আয়োজিত এ মানববন্ধনে নলপাথর গ্রামের ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর ও নারী-পুরুষসহ এলাকাবাসী অংশ নেয়।
সভায় বক্তরা বলেন, ঢাকা বাইপাস সড়কের নলপাথর এলাকায় ঝুঁকিপূর্ণ পারাপার থেকে রক্ষা করার জন্য জনবসতিপূর্ণ নলপাথর এলাকার ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর ও নারী-পুরুষদের সড়কে চলাচলের নিরাপত্তায় সরকার এখানে কিছুদিন আগে একটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু করে। সড়কের ৬লেন এর উন্নয়ন কাজ বর্তমানে চলমান থাকায় এলাকাবাসীর যাতায়াতে বিঘ্ন ঘটছে। রিজেন্ট টাউন নামের একটি আবাসন প্রকল্প তাদের সুবিধার জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত নলপাথরের ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ গত ১৫অক্টোবর বন্ধ করে দেয়।
ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেলে এলাকাবাসীর নিরাপদ সড়ক পারাপারে দুর্ভোগ বাড়বে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানী ঘটবে। নিরাপদ সড়ক পারাপারের জন্য নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ অবিলম্বে চালু করতে হবে। অন্যথায় ঢাকা বাইপাস সড়কের নলপাথর এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বাইপাস সড়কের নলপাথর এলাকা প্রদক্ষিণ করে।
এদিকে অভিযুক্ত রিজেন্ট টাউন আবাসন প্রকল্প কর্তৃপক্ষের দাবি ঢাকা বাইপাস সড়কের নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ বন্ধে তাদের কোন হাত নেই। তবে নলপাথর ফুটওভার ব্রিজ দ্রুত নির্মাণ করা প্রয়োজন।


















