Wednesday , 25 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

ভারতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

প্রতিবেদক
AlorDhara24
December 25, 2024 1:21 pm

ভারতের নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের কাছে নিজের শরীরে আগুন দেন এক ব্যক্তি। স্থানীয় থানা ও রেলওয়ে পুলিশের সঙ্গে বেসামরিক কয়েকজন নাগরিক দ্রুত ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

বুধবার এ ঘটনা ঘটে।

 

আহত ব্যক্তিকে সংসদ ভবনের কাছে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত নিকটবর্তী রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থল থেকে আংশিকভাবে পোড়ানো দুই পৃষ্ঠার একটি নোটও উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানায়, আহত ব্যক্তির নাম জিতেন্দ্র।

তিনি উত্তরপ্রদেশের বাঘপাটের বাসিন্দা। তিনি রেলওয়ে ভবনের কাছে একটি পার্কে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন এবং পরে সংসদ ভবনের দিকে দৌড়ে যান।

রেলওয়ে ভবন সংসদ ভবনের বিপরীত দিকে অবস্থিত।

 

জিতেন্দ্রর পরিবার বাঘপাটে অন্য একটি পরিবারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষেরই লোকজনকে জেলে পাঠানো হয়। এ নিয়ে তিনি বেশ মনঃক্ষুণ্ন ছিলেন। বুধবার সকালে তিনি ট্রেনে দিল্লি আসেন, রেলওয়ে ভবন চত্বরে পৌঁছে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।

পুলিশ আরও জানায়, ওই ব্যক্তির শরীর ভয়াবহভাবে পুড়ে গেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে।

এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ওই ঘটনার বিষয়ে একটি ফোন কল পাওয়া যায়। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং একটি ফরেনসিক তদন্ত দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

ঘটনার পরপরই ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তিকে একটি কালো কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

বর্তমানে ভারতে সংসদ অধিবেশন চলছে না। ২০ ডিসেম্বর অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পদত্যাগপত্র অনুমোদন, দুদক চেয়ারম্যান হচ্ছেন আবদুল মোমেন

রূপগঞ্জের আন্ডা রফিকের বিরুদ্ধে অনিয়মের নানা তথ্য

ঢাকা -১৮ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় বড় ভাই এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ মোনাজাত

রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ॥

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপে নারায়ণগঞ্জের ফুটবলারদের জার্সি বিতরণ

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে অনুপস্থিতি দেখে ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম

রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ

রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণের দাবিতে ১৪ গ্রামের মানুষের সভা

error: Content is protected !!