Monday , 11 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

পিএসসির নতুন কমিশনের প্রথম সভা কাল

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 12:04 pm

আলোরধারা ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারি কর্ম কমিশনেও (পিএসসি) সংস্কারের দাবি তোলেন চাকরিপ্রার্থীরা। দেরিতে হলেও সেদিকে নজর দেয় অন্তর্বর্তীকালীন সরকার। অক্টোবরজুড়ে কয়েক ধাপে পিএসসির শীর্ষ পদে নিয়োগ ও বদলি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে পিএসসিতে এখন সম্পূর্ণ নতুন কমিশন। প্রশাসনিক জায়গায় এসেছে রদবদল।

আগামীকাল মঙ্গলবার (১২ নভেম্বর) নতুন এ কমিশন তাদের প্রথম সভা ডেকেছে। এ সভায় আটকে থাকা ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে আলোচনা হবে। আলোচ্যসূচিতে থাকবে আসন্ন ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তির বিষয়টিও। ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন কমিশনের প্রথম সভা থেকে পিএসসির অধীনে নিয়োগ পরীক্ষাগুলোতে গতি ফেরাতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে।

সোমবার (১১ নভেম্বর) পিএসসির একজন সদস্য, পরীক্ষা শাখার (ক্যাডার) দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পরীক্ষা শাখার একজন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘সরকার পতনের আগে থেকেই তো পিএসসির কাজ বন্ধ বলা চলে। ওই যে চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনে প্রশ্নফাঁস নিয়ে সংবাদ প্রচারের পর থেকে অস্থিরতা ছিল। কার্যক্রম এক রকম বন্ধ হয়ে যায়। কর্মকর্তারাও আতঙ্কে ছিলেন। ফলে সাড়ে চার মাস স্থবির পিএসসি।’

তিনি বলেন, ‘নতুন কমিশনে চেয়ারম্যান এসেছেন, আটজন সদস্য নিয়োগ পেয়েছেন; সচিব পরিবর্তন হয়েছে। এখন কাজ করতে আর বাধা নেই। গত বৃহস্পতিবারে সভা হওয়ার কথা ছিল। তবে তার আগের দিন নতুন চারজন সদস্য শপথ নেন। তাদের নিয়ে কমিশন সভা করতে চেয়েছেন চেয়ারম্যান। এজন্য মঙ্গলবার কমিশন সভা ডাকা হয়েছে।’

সভার আলোচ্যসূচিতে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে—এমন প্রশ্নে পরীক্ষা শাখার আরেকজন কর্মকর্তা বলেন, ‘তিনটি বিসিএস তো আটকে আছে। সেগুলো নিয়ে আলোচনা হবে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি নিয়েও আলোচনা হবে। এখন তো এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভাগীয় পদোন্নতির পরীক্ষা নিয়েও কিছু বিষয় আলোচনায় আসবে বলে জেনেছি।’

পিএসসি সূত্র জানায়, ৪৪তম বিসিএসে অল্প কিছু সংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা আটকে আছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। তাছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত রয়েছে।

ফলে এ তিন বিসিএসে কেউ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার অপেক্ষায়, কেউ লিখিত পরীক্ষায় টিকে মৌখিক পরীক্ষার অপেক্ষায়। আবার কেউ লিখিত পরীক্ষার ফলে অপেক্ষায়। দীর্ঘদিনেও পিএসসি বিসিএসগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে না পারায় হতাশ চাকরিপ্রার্থীরা। তবে নতুন কমিশন শিগগির এসব বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে প্রত্যাশা তাদের।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ট্রেনের ধাক্কায় বিচ্ছিন্ন যুবকের পা, হাসপাতালে নিয়ে গেল ৩ পথশিশু

ইসলামী ছাত্র মজলিস না’গঞ্জ মহানগরের ইফতার বিতরণ

নারায়ণগঞ্জে এনসিপির ঈদ পুনর্মিলনী ও প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কোনো ধরনের হুমকির মধ্যে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা সিনিয়র করেসপন্ডেন্ট

তিন চাকার বাহনের দাপটে সড়কে ঝরছে তাজা প্রাণ

দ্রুতই মুক্তি পাবেন বাবর, আশা আইনজীবীর

বিসিক শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

‘আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন দর্শকরা’

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

দামেস্ককে ‘আসাদমুক্ত’ ঘোষণা করলো বিদ্রোহীরা

error: Content is protected !!