Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

শুভ চন্দ্র দাস হত্যা মামলায় তদন্তে অগ্রগতি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

প্রতিবেদক
AlorDhara24
September 9, 2026 1:44 pm

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। মামলার তদন্তে গ্রেপ্তার সুমন ওরফে মাইগ্যা সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধারের কথা জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা—ডিবি।

পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত ও তদন্তে পাওয়া আসামিদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, সুমন ওরফে মাইগ্যা সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে পাওয়া তথ্য যাচাই করতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, অভিযানের সময় সুমনের দেখানো স্থান অনুযায়ী নারায়ণগঞ্জ সদর মডেল থানার নবাব সলিমুল্লাহ রোডে রামকৃষ্ণ মিশনের প্রধান ফটকের পূর্ব পাশে ফুটপাতসংলগ্ন গাছের ঝোপের ভেতর একটি শপিং ব্যাগ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা পিস্তলটির দৈর্ঘ্য আনুমানিক সাড়ে সাত ইঞ্চি। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘MADE IN USA 7.65 MM’ লেখা রয়েছে। পরে ৮ সেপ্টেম্বর বিকেল পৌনে পাঁচটার দিকে নিয়ম অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে অস্ত্র ও ম্যাগাজিনটি জব্দ করা হয়।

তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, পূর্ববিরোধ ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে শুভ চন্দ্র দাসকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জেলে যেতে হলে যাব, তবুও প্রিপেইড মিটার বসাতে দেব নাঃ অ্যাডভোকেট মাসুম

মিশরে পর্যটক সাবমেরিন ডুবে ৬ জনের মৃত্যু

রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুলের পূনঃনামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন

শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

ডিএমপির ৮ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জ থেকে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি \ ৩৮লক্ষাধিক টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত।

error: Content is protected !!