Sunday , 6 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ইমক্যাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি শাহীন চৌধুরী সম্পাদক মাছুম বিল্লাহ

প্রতিবেদক
AlorDhara24
September 6, 2026 12:23 pm

ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শাহীন চৌধুরী (ত্রিপুরা এক্সপ্রেস) সভাপতি এবং মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন—সহ-সভাপতি রাজীব খান (টিভি ৯), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূইয়া (ত্রিপুরা দর্পণ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ), জাকির হোসেন (দৈনিক স্যান্দন) ও মনির হোসেন (ত্রিপুরা টাইমস)।

ইমক্যাব নির্বাচনে ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ আগস্ট। তবে সব পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সংগঠনের বিদায়ী সভাপতি ও দৈনিক এই সময়ের প্রতিনিধি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা সোমনাথ দে, ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা ও পিটিআই প্রতিনিধি আনিসুর রহমান, ইমক্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসানসহ অনেকে।

অনুষ্ঠানের শেষপর্বে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

তুচ্ছ ঘটনায় নারায়ণগঞ্জে রক্তাক্ত হামলা: একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা

১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক

স্বামীর পুরুষ নির্যাতন মামলা, স্ত্রীর নামে সমন জারি

সোনারগাঁয়ে নতুন ওসি: অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার দায়িত্ব গ্রহণ

কেউ মিথ্যা মামলা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি: নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

ভাবনার খেয়ালে জুলাই ২৪

বিডিআরের ‘নিরপরাধ’ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা

রাজধানীতে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত

বন্দরে ‘ইন্নত আলীর ওয়াক্‌ফ এস্টেটে’ নতুন মোতাওয়াল্লী নিয়োগ, জমি দখলমুক্ত করতে সাইনবোর্ড স্থাপন

error: Content is protected !!