Sunday , 8 February 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জ থেকে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
February 8, 2026 12:57 pm

বাংলাদেশ আমার অহংকার—এই স্লোগানকে সামনে রেখে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

মাদকদ্রব্য নির্মূল ও মাদকের ভয়াবহ থাবা থেকে যুব সমাজকে রক্ষার লক্ষ্যে র‍্যাব-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি, নারায়ণগঞ্জ-এর একটি চৌকস অভিযানিক দল আজ ০৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৮ বোতল স্কাফ ও ৪৭ বোতল ফেনসিডিলসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হাকিম (৪৫) কে গ্রেপ্তার করা হয়। সে পিতা: মজবুর সরকার, সাং: দক্ষিণ ইসলামপুর, থানা: মুন্সীগঞ্জ সদর, জেলা: মুন্সীগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জানায়, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাজার নিয়ন্ত্রণে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে: বুলবুল

সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান

সবজিতে স্বস্তি

রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গার জনতা ক্লিনিকে দুই রোগীর মৃত্যু, ক্লিনিক সিলগালা

রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী

রূপগঞ্জের পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাবি কমিটি ঘোষণা

ফতুল্লায় জমি নিয়ে বিরোধ: হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

error: Content is protected !!