Thursday , 27 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

মিশরে পর্যটক সাবমেরিন ডুবে ৬ জনের মৃত্যু

প্রতিবেদক
AlorDhara24
March 27, 2025 12:33 pm

মিশরের হুরগাদা উপকূলে একটি ট্যুরিস্ট সাবমেরিন ডুবে যাওয়ায় ছয় জন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। ব্রিটিশ পর্যটকদের কাছে জনপ্রিয় রেড সি উপকূলবর্তী এই শহরে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

মিশরীয় সংবাদমাধ্যম আল মাসরী আল ইয়াউমের বরাত দিয়ে জানা গেছে, ডুবে যাওয়া সাবমেরিনটির নাম ‘সিনবাদ’ ও ঘটনার সময় এতে বিভিন্ন দেশের ৪৪ জন যাত্রী ছিলেন। আহত নয়জনের মধ্যে চারজন গুরুতর অবস্থায় রয়েছেন ও তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানানো হয়েছে। দুর্ঘটনার পর অন্তত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো কেউ নিখোঁজ আছেন কিনা তা স্পষ্ট নয়।

প্রতিবেদন অনুযায়ী, এই দলটি লোহিত সাগরের গভীরে প্রবাল প্রাচীর দেখার জন্য টিকিট কিনেছিলেন। তবে হুরগাদার একটি নামকরা হোটেলের সামনে এসে ডুবোজাহাজটি ডুবে যায়। এই অঞ্চলে সমুদ্রের তলদেশ দেখার জন্য বিশেষভাবে নকশা করা সেমি-সাবমেরিন ট্যুর কয়েক বছর ধরে চলছে। সাধারণ সাবমেরিনের মতো এটি সম্পূর্ণভাবে ডুবে না গিয়ে যাত্রীরা নিচের ডেক থেকে সামুদ্রিক জীবন পর্যবেক্ষণ করতে পারেন।

এটি হুরগাদায় ট্যুরিস্ট সাবমেরিন সম্পর্কিত প্রথম প্রাণঘাতী ঘটনা নয়। গত নভেম্বরে ‘সি স্টোরি’ নামে একটি ট্যুরিস্ট সাবমেরিন ডুবে গিয়ে ১১ জন নিহত বা নিখোঁজ হয়েছিলেন, যাদের মধ্যে একটি ব্রিটিশ দম্পতিও ছিলেন। গত পাঁচ বছরে রেড সিতে চলাচলকারী লিভঅ্যাবোর্ড ডাইভ জাহাজ সম্পর্কিত ১৬টি ঘটনা ঘটেছে। গত ২১ মাসে তিনটি লিভঅ্যাবোর্ড ডাইভ বোট হারিয়ে গেছে, যার সবকটিতেই বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিকসহ বহু মানুষের মৃত্যু হয়েছে।

রেড সি অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন বৃদ্ধি পেলেও নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ঘটনা এই অঞ্চলের ভ্রমণ শিল্পের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্যুরিস্ট বোট ও সাবমেরিন পরিষেবাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে মহাসড়ক দখলমুক্তে অভিযান, আটক ১১

নায়িকাদের একটু রহস্যজনক আচরণ না থাকলে কি চলে : মেঘলা মুক্তা

সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা চার হাজার পাঁচশত পিস ইয়াবা টেবলেট নিয়ে নারী মাদককারবারী গ্রেফতার

সিগারেটের আগুনে পুড়লো মার্কেট

রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাবি ক্যাম্পাসে ঘুরতে গিয়ে বহিরাগত শিক্ষার্থীর মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

“জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির

বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

error: Content is protected !!