Tuesday , 8 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
AlorDhara24
September 8, 2026 6:28 am

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জেলার বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীনের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় নারায়ণগঞ্জের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসেবার মান আরও উন্নত করতে সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।

এদিকে, নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন।

নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রিয়াজউদ্দিন বাজারে কাপড়ের গুদামে আগুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের শ্রদ্ধা, দোয়া, স্মরণ ও সংবর্ধনা

ঈদের আগে বাজার মূলধনে যোগ হলো ২ হাজার কোটি টাকা

১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

উচ্ছেদ শঙ্কায় রূপগঞ্জের ২০০ পরিবার বিকল্প জমিতে প্রকল্পের দাবি

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি ঘোষণা; সভাপতি জহিরুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু

আবৃত্তিশিল্পী সবুজ রায়ের পিতার মৃত্যুতে শোকের ছায়া

গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর ভূপাল থেকে সরানো হল বিষাক্ত বর্জ্য

সিদ্ধিরগঞ্জে ১০ মাদকসেবীর কারাদণ্ড

গাজীপুরে ককটেল ছুড়ে ব্যবসায়ীর টাকা লুট

error: Content is protected !!