Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

প্রতিবেদক
AlorDhara24
May 2, 2026 7:45 am

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

১ মে রোজ শুক্রবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ চাষাড়া রেলগেইট প্রধান সড়ক সম্মুখে শ্রমিক জাগরণ মঞ্চের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি – জাহাঙ্গীর আলম গোলক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, ও মানবাধিকার কর্মী কবি শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ,
সিনিয়র সাংবাদিক আল মামুন খান, সাংবাদিক আসলাম মিয়া, শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট জেসমিন আক্তার, গার্মেন্টস শ্রমিক জাগরণ মঞ্চের শাহানাজ বেগম,
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি –
শামীম আহমেদ, গণ পরিবহন শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি- সবুজ মিয়া
প্রমুখ নেতৃবৃন্দ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি অন্যায় ভাবে নির্ধারণ করা হচ্ছে । শ্রমিকদের মজুরি শ্রমশক্তির মূল্যের দ্বীগুন নির্ধারণ করতে হবে । শ্রমিকদের মৌলিক অধিকার দিতে হবে।
রেশণ দিতে হবে ।
আবাসন সংকট নিরসনে সরকারের অধীনে শ্রমিকদের জন্য বাসস্থান এর ব্যাবস্থা করে দিতে হবে, শ্রমিকদের পরিবার ও সন্তানের ভরণপোষণ শিক্ষা চিকিৎসা সেবা বিনোদন ও অবসর পায় সে ব্যবস্থা করতে হবে এবং ভালো মানের খাবার খেতে পারে সেই পরিমাণ মজুরি নির্ধারণ করতে হবে । এখন মালিকরা যে মজুরি নির্ধারণ করেছে তা দিয়ে শ্রমিকরা এক বেলাও ঠিক মতো পেট ভরে খেতে পারে না,
শিক্ষা পায় না,
চিকিৎসা পায় না,
এটা কোনো স্বাধীন দেশের শ্রমিকদের মজুরি হতে পারে না, তাই শ্রমিক জাগরণ মঞ্চ ৩০০০০ হাজার টাকার দাবী রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে । এই দাবি আদায় করার জন্য শ্রমিক জাগরণ মঞ্চ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে এবং
এই দাবি আদায় করার জন্য সারা দেশের শ্রমিকদের শ্রমিক জাগরণ মঞ্চে যোগ দিতে আহ্বান জানান ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত।

র‍্যাব-১১’র অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

রাস্তা ভুলে পিকআপভ্যান ফেলে পালালো চোরের দল

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সদস্যপদ পেলেন সাংবাদিক মোঃ মিঠুন মিয়া

‎নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত!

বাজার নিয়ন্ত্রণে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে: বুলবুল

শতবর্ষী পাবলিক লাইব্রেরির বই খাচ্ছে উইপোকা, খসে পড়ছে পলেস্তারা

error: Content is protected !!