Saturday , 1 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

জেলে যেতে হলে যাব, তবুও প্রিপেইড মিটার বসাতে দেব নাঃ অ্যাডভোকেট মাসুম

প্রতিবেদক
AlorDhara24
August 1, 2026 2:23 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে বিদ্যুৎ গ্রাহকদের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদের দ্বিতীয় তলায় চাষাঢ়া ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম। চাষাঢ়া পঞ্চায়েত পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক নুরুল হুদার সভাপতিত্বে ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহবায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মহিউদ্দিন মাহমুদ, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারন সম্পাদক সুজন মাহমুদ, গভীর নলকুপ ব্যবহারকারী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, জামতলা পঞ্চায়েত কমিটির সভাপতি মজিবুর রহমান সহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, ডিপিডিসি কৃর্তক কোনো প্রকার আগাম নোটিশ, ন্যূনতম জনমত বা গণশুনানি ছাড়াই গ্রাহকদের ওপর জোরপূর্বক, একতরফাভাবে এই প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে। সভায় প্রিপেইড মিটার নিয়ে যেসব ভোগান্তি সেগুলো তুলে ধরে বক্তারা বলেন, যেসব এলাকায় ইতোমধ্যে প্রিপেইড মিটার লাগানো হয়েছে সেখানে কোনো প্রকার আগাম সংকেত বা মানবিক বিবেচনা ছাড়াই ব্যালেন্স শেষ হওয়ামাত্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। গভীর রাতে, বিশেষ করে ঘরে মুমূর্ষু রোগী, নবজাতক শিশু কিংবা শিক্ষার্থীদের পরীক্ষার প্রাক্কালে এই আকস্মিক ও নিষ্ঠুর বিদ্যুৎহীনতা জনজীবনকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে, যা চরম অমানবিক। প্রিপেইড মিটারের রিচার্জ প্রক্রিয়া সম্পূর্ণ অস্বচ্ছ এবং শুভঙ্করের ফাঁকি। প্রতি মাসের প্রথম রিচার্জেই ডিমান্ড চার্জ, মিটার ভাড়া এবং ভ্যাটের নামে বিপুল অঙ্কের টাকা অন্যায়ভাবে কেটে নেওয়া হচ্ছে। এটি সাধারণ মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের ওপর ডিপিডিসি-র প্রকাশ্য ও জোরজুলুমমূলক নীতি। ডিপিডিসি-র অনলাইন রিচার্জ সিস্টেম ও ডিজিটাল অবকাঠামো চরমভাবে ত্রুটিপূর্ণ। প্রায়শই সার্ভার অচল থাকার কারণে টাকা পরিশোধ করেও গ্রাহকরা ব্যালেন্স পাচ্ছেন না। এছাড়া কার্ড পাঞ্চের জটিলতা ও মিটার লক হয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে বিদ্যুৎ অফিসের কোনো তাৎক্ষণিক রেসপন্স বা কারিগরি সহায়তা পাওয়া যায় না, যা সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা।

মিটারে প্রদত্ত ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ এতটাই নামমাত্র ও নগণ্য যে, তা সংকটের মুহূর্তে গ্রাহকের কোনো কাজেই আসে না। এটি বিপদে পড়া গ্রাহকদের সাথে এক ধরণের নির্মম তামাশা ছাড়া আর কিছুই নয়।

বক্তারা বলেন, বিদ্যুৎ কোনো দয়া, অনুদান বা উপহার নয়; এটি জনগণের করের টাকায় সচল থাকা একটি মৌলিক অধিকার। গ্রাহকদের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তাদের পুতুল ভেবে এমন একটি গণবিরোধী ও ত্রুটিপূর্ণ ব্যবস্থা জোরপূর্বক চাপিয়ে দেওয়ার দুঃসাহস মৌলিক অধিকারের চরম পরিপন্থী।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। বিদ্যুৎ বিভাগ যদি কারো বাড়িতে জোরপূর্বক প্রবেশ করতে চায় তাহলে সে ডাকাত। সেক্ষেত্রে তার সঙ্গে ডাকাতের মতোই আচরণ করতে হবে। বিদ্যুৎ বিভাগের লোকজনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নাটক বন্ধ করেন। আমরা কিন্তু নাটকের প্রতি উত্তর দিয়ে দিব। আমরা কিন্তু বসে থাকবো না। প্রিপেইড মিটার লাগাতে পারবেন না। জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছিলাম বিনা অনুমতিতে কোন সংস্থা কারো বাড়িতে প্রবেশ করতে পারবেনা এমন একটি নোটিশ জারি করার জন্য। তিনি আরো বলেন, আমরা জানি নিপীড়ণ আসতে পারে। আমাদের বিরুদ্ধে মামলা হতে পারে। আমরা সেসব ফেস করবো। জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা। এটা একদম স্পষ্ট কথা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা জানি আপনি ফেসবুকে দেখে অনেক ভাল ভাল কাজ করেন। আপনি বিদ্যুৎ জ্বালানী মন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনা দিন। আমরাতো বলেছি প্রিপেইড মিটার আমাদের জন্য ভালো এটা যদি আপনি আমাদের বোঝাতে পারেন তাহলে আমরা মিষ্টিমুখ করিয়ে প্রিপেইড মিটার লাগাবো। আপনি আমাদের সকলের উপস্থিতিতে গণশুনানী দিন। কিন্তু কোন ধরনের নাটক করে প্রিপেইড মিটার লাগাতে দেয়া হবেনা। এই প্রিপেইড মিটার ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার চুরির ফসল। আমাদের কাছে সব ধরনের প্রমাণ রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি

সোনারগাঁয়ে ১১০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ষষ্ঠ ঢাকা

রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

৩০০ শয্যা ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ৩৮ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ

এখনো বিভিন্ন জায়গায় বসে আছে আ. লীগের দোসররা: ফারুক

নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য, মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: মাশুকুল ইসলাম রাজিব

সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা, ফিলিং স্টেশন বন্ধ!

error: Content is protected !!