Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস

প্রতিবেদক
AlorDhara24
September 3, 2026 10:48 am

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন তিনি। এ সময় স্পিকার তাকে স্বাগত জানান। সংসদ সদস্যরাও টেবিল চাপড়ে মির্জা আব্বাসকে অভিবাদন জানান।

এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার একপর্যায়ে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় নেওয়া হয়।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল গত ১২ মার্চ। অধিবেশন শুরুর আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এবং পরবর্তীতে বিদেশে চিকিৎসাধীন থাকায় সংসদের আগের অধিবেশনগুলোতে অংশ নিতে পারেননি তিনি।

চিকিৎসার কারণে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটেও অংশ নিতে পারেননি ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।

ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিত হলেন মির্জা আব্বাস।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান

তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, জনগণের দুঃখ-দুর্দশা জানতে হবে, জনগণের কাছে যেতে হবে–গিয়াসউদ্দিন

“জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ৭ দুষ্কৃতিকারী গ্রেফতার

চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি

ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু / দগ্ধ ২

চোরাই তেলের মূহোতা কে এই নুর ইসলাম 

error: Content is protected !!