Tuesday , 8 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতায় দোয়া কামনা

প্রতিবেদক
AlorDhara24
September 8, 2026 6:32 am

নিজস্ব প্রতিবেদকঃ প্রচণ্ড জ্বর, সর্দি ও শরীর ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মোঃ কামরুল ইসলাম। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছেন।

মোঃ কামরুল ইসলাম সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। কর্মচারীদের কল্যাণ ও অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

অসুস্থতার বিষয়ে কামরুল ইসলাম বলেন, অসুস্থ হলে সুস্থতার গুরুত্ব ও মহান আল্লাহর অশেষ নেয়ামত আরও গভীরভাবে উপলব্ধি করা যায়। তিনি পৃথিবীর সব অসুস্থ মানুষের জন্য মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করেন।

কামরুল ইসলামের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাসায় থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও বিশ্রাম নিচ্ছেন।

এদিকে তার সহকর্মীরা কামরুল ইসলামকে একজন বিনয়ী, পরিশ্রমী ও মানবিক গুণসম্পন্ন কর্মকর্তা হিসেবে উল্লেখ করে দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শীতে সুস্থ থাকতে পাতে রাখুন

হাসিনার আমলে উচ্চ প্রবৃদ্ধির বিষয়টি ‘ভুয়া’, রয়টার্সকে ড. ইউনূস

সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অফিসে সকাল ১১ টায়ও আসেন না নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তারা

ড্রোনে হবে ডিজিটাল জমি জরিপ: ডিসি রায়হান কবির

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৬

শিশুশ্রমের করুণ পরিণতি: জামালপুরে দুর্ঘটনায় আহত দুই মাদ্রাসা শিক্ষার্থী

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে ডিসি মো. রায়হান কবির

আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

error: Content is protected !!