Saturday , 26 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি মো : রায়হান কবির

প্রতিবেদক
AlorDhara24
September 26, 2026 2:41 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎঃ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে মাঠে নেমেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। শনিবার (২৬ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলায় আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ে মতবিনিময় করেন। পরে তিনি সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন এবং স্থানীয় জনগণের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন।

এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

একই দিনে নারায়ণগঞ্জ জেলার সব উপজেলা ও ইউনিয়নে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশ নেন।

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জেলার সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

ট্রাফিক ইনচার্জ আব্দুল করিমকে বিদায় সংবর্ধনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের

গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করলো ইসরায়েল

ইটের দেওয়াল ভেঙে জায়গা দখলের অভিযোগ শুকুর আলী গংদের বিরুদ্ধে

ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না : মঈন খান

হাম-রুবেলা নির্মূলে নাসিকের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু আগামীকাল

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ

উচ্চ আদালতের স্থিতিবস্তা (Status- quo) থাকলেও সিটি কর্পোরেশন ও হারুনুর রশিদ গং এর অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ

রূপগঞ্জে পিস্তলসহ ১৮ মামলার আসামি শ্রাবণ ও ৩ সহযোগী গ্রেপ্তার

আদমজী বিহারী কলোনিতে যৌথবাহিনীর অভিযানেও অধরা শীর্ষ মাদক কারবারিরা

error: Content is protected !!