Thursday , 5 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না : মঈন খান

প্রতিবেদক
AlorDhara24
December 5, 2024 12:21 pm

আলোরধারা ডেস্ক:

ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশের নদী-পানির অধিকার আন্দোলনের পুরোধা, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণে এ সভাটির আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি।

জাতীয় ঐক্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের বৈঠক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ঐক্য অবশ্যই প্রয়োজন জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে। এতে কারো কোন দ্বিমত থাকতে পারে না। কিন্তু এই প্রশ্নের সতর্ক করে দিতে চাই, ইংরেজিতে একটা কথা আছে, ইউনিটি ইন ডাইভারসিটি। আমরা ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমাদের সতর্ক থাকতে হবে। ডেমোক্রেসি মুখে বলা সহজ কিন্তু বাস্তবে রূপদান করা কিন্তু এতো সহজ না।

মঈন বলেন, আপনারা নতুন প্রজন্মের কথা বলেন। কোথায় নতুন প্রজন্ম? বিগত ১৫-২০ বছর বা দুই দশক ধরে আমাদের নতুন প্রজন্মের কেউ ভোট দিতে পেরেছে? পারেনি তো।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, আজকে সংস্কারের কথা বলছেন খুব ভাল কথা। সংস্কার তো লাগবেই। কিছু মনে করবেন না, আমি স্পষ্ট ভাষায় বলে দেই, আমরা যতক্ষণ পর্যন্ত না নিজেরা নিজেদের সংস্কার না করবো ততক্ষণ কোনে সংস্কারই কাজে আসবে না।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আইএফসি সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন আহমেদ, আইএফসি চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া প্রমূখ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে অস্ত্রধারী যুবক আটক

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা

ছাত্র হত্যা মামলার আসামী জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

বসুন্ধরা সিটিতে প্রদর্শিত হলো চ্যাম্পিয়নস ট্রফি স্টাফ করেসপন্ডেন্ট

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানুষের পাশে ডিসি জাহিদুল ইসলাম

জানুয়ারিতে মরা ব্যাংক সতেজ করার ফর্মুলা দেবে টাস্কফোর্স

হাদির হত্যা: “আংশিক বিচার” নামক পরিচিত বৃত্তেই ঘুরছে নাতো?

রূপগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ !

​পথশিশুদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি মাওলানা মইনুদ্দিন আহমাদের

error: Content is protected !!