Monday , 11 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

আদমজী বিহারী কলোনিতে যৌথবাহিনীর অভিযানেও অধরা শীর্ষ মাদক কারবারিরা

প্রতিবেদক
AlorDhara24
May 11, 2026 4:21 pm

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনিতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ১১ জন গ্রেপ্তার হলেও তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিরা রহস্যজনকভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাভিত্তিক কিছু সোর্সের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে অভিযান পরিচালনা করায় কাঙ্ক্ষিত সফলতা আসেনি। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে কাজ করা কয়েকজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তারাই প্রশাসনকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে শীর্ষ কারবারিদের আড়াল করছে।

একাধিক স্থানীয় সূত্রের দাবি, আদমজী বিহারী কলোনিকে কেন্দ্র করে কয়েকটি শক্তিশালী মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এসব চক্রের মাধ্যমে প্রতিদিন ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের বড় ধরনের বেচাকেনা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার হলেও মূল ডিলাররা আগেই সরে যায়। তারা আরও দাবি করেন, অভিযানের তথ্য আগাম ফাঁস হওয়ায় শীর্ষ কারবারিরা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে কার্যকর ও নিরপেক্ষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আপনাদের উপস্থিতি সমর্থনের প্রতিফলন: ইইউ দূতদের প্রধান উপদেষ্টা

জাকির খানের উদ্যোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

রূপগঞ্জে ভোজ্য তেলে ভেজাল: দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নাগরিক কোয়ালিশনের

চাষাঢ়ায় সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেলো সরকারি তোলারাম কলেজ

সব পর্যায়ে দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ভ্যাপসা গরমেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার কবরে আগুন

error: Content is protected !!