Saturday , 26 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

স্বর্ণজয়ের কৃতিত্বে তোলারাম কলেজ, এবার আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ

প্রতিবেদক
AlorDhara24
September 26, 2026 8:23 am

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা Fibonacci International Robot and STEM Olympiad (FIRSO)-এর ন্যাশনাল জোনে গোল্ড মেডেল অর্জন করেছে সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিষয়ক প্রজেক্ট ‘স্বাস্থ্য বন্ধু’ (Sastho Bondhu)।
এই সাফল্যের মাধ্যমে প্রজেক্টটি আন্তর্জাতিক রাউন্ডে অংশ নেওয়ার গৌরব অর্জন করেছে। আগামীতে ইতালির রোমে অনুষ্ঠিতব্য Global Finals-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তোলারাম কলেজের এই বিজয়ী প্রজেক্ট।

প্রজেক্টটি তৈরি করেছেন সরকারি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী মো. তাহমিদ ইসলাম হৃদম ও প্রতীম কান্তি সরকার শান্তনু। প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তাহমিদ ইসলাম হৃদম।

শিক্ষার্থীদের এই উদ্ভাবনী উদ্যোগে মেন্টর হিসেবে নেতৃত্ব দিয়েছেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মিঠুন বিশ্বাস। তাঁর দিকনির্দেশনা ও মেন্টরশিপে প্রজেক্টটি জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, এই অর্জনের পেছনে সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম-এর সরাসরি তত্ত্বাবধান ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিজয়ী শিক্ষার্থীরা অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, FIRSO-এর এ আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি Alexandra A. Khlevnoy।

জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল অর্জনের পর এবার রোমের বৈশ্বিক মঞ্চে নিজেদের প্রজেক্ট উপস্থাপনের অপেক্ষায় তোলারাম কলেজের দুই তরুণ উদ্ভাবক। আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের পাশাপাশি সরকারি তোলারাম কলেজের নামও উজ্জ্বল করার প্রত্যাশা তাদের।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন মনির হোসেন কাসেমী

বগুড়া বিমানবন্দর চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে: বিমানবাহিনী প্রধান

মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

গাজায় ৭২ ঘণ্টায় নিহত প্রায় ৬০০

জুলাই শহিদ দিবস উপলক্ষে আদর্শ স্কুল নারায়ণগঞ্জে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

চট্টগ্রাম সফর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি ডিসি জাহিদুল ইসলামের কৃতজ্ঞতা

অপপ্রচারের বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতিবাদ

এটিএম কামালের মা এর মৃত্যুতে সাবেক কাউন্সিলর সাদরিলের শোক

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ষষ্ঠ ঢাকা

হাদি হত্যা: প্রধান সন্দেহভাজন ফয়সলসহ দুইজন ভারতে আটক

error: Content is protected !!