Saturday , 26 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

পুলিশের মর্যাদাপূর্ণ পিপিএম-সেবা পদক পেলেন নারায়ণগঞ্জের এসপি

প্রতিবেদক
AlorDhara24
September 26, 2026 2:37 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎঃ পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে তার গলায় এই সম্মানজনক পদক পরিয়ে দেন।

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদক প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এই অর্জন পুলিশ সুপার হাবিবুর রহমানের দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব ও দায়িত্বশীলতার ফসল। তার এই অর্জন জেলা পুলিশের সকল সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

পদক প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, এই পদক আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যের। এই সম্মান আমাকে আরও বেশি দায়িত্বশীল হয়ে জনগণের জন্য কাজ করার প্রেরণা জোগাবে। আমি নারায়ণগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের প্রতিরূপ নির্মাণ করা উচিত : ড. মুহাম্মদ ইউনূস

শ্যামলীতে রাস্তা আটকে দিলেন অভ্যুত্থানে আহতরা

বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

স্বামীর সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে!

পল্লী চিকিৎসককে হেনস্তা: যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

শান্তি আমাদের অগ্রাধিকার, দুর্বলতা নয়: শাহবাজ শরিফ

আলহাজ্ব আব্দুল হাশেম মাস্টারের স্ত্রী মরহুমা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কুলখানির আয়োজন

ফতুল্লায় রূপায়ণ টাউনে সন্ত্রাসী হামলায় মসজিদ খতিবসহ আহত ৩

নারায়ণগঞ্জ সদরে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের শ্রদ্ধাঞ্জলি

error: Content is protected !!