Wednesday , 23 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে পিস্তলসহ ১৮ মামলার আসামি শ্রাবণ ও ৩ সহযোগী গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
September 23, 2026 1:12 pm

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার শীর্ষ সন্ত্রাসী ও ১৮মামলার আসামী কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২০) ও তার তিন সহযোগীকে বিদেশি একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, পিস্তলের ৪৮রাউন্ড গুলি, চারটি রাম দা, দুইটি ছুরিসহ আড়াইহাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

২২সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এসআরবি-১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১ এর অধিনায়ক ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)। তাদের বাড়ি তারাবো পৌরসভার বিভিন্ন গ্রামে। অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-১১ এর এসপি মাহমুদ ও ক্যাপ্টেন রওনক।

এসআরবি-১১ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। কুত্তা শ্রাবণের সহযোগী সন্ত্রাসীসহ অপরাধীদের কর্মকান্ডের বিরুদ্ধে এসআরবি’র অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, কুত্তা শ্রাবণের বিরুদ্ধে হত্যা, মারামারি, ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক, মাদক, ছিনতাই, নারী নির্যাতন, ধর্ষণ ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। তার নেতৃত্বে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন এলাকার চিহ্নিত অপরাধীদের নিয়ে সে গড়ে তোলে একাধিক কিশোর গ্যাং ও অপরাধ চক্র। তার অপরাধের মূল চারণক্ষেত্র ছিল শীতলক্ষ্যা নদীর তীরবর্তী নিশান মিলের ওয়াকওয়ে, তারাবো শিল্পাঞ্চল, সুলতানা কামাল সেতু ও তারাবো বাজার এলাকা।

মাদকের স্পট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখল ও অবৈধ অস্ত্রের ব্যবসা ছিল শ্রাবণের মূল আয়ের উৎস। এলাকায় ত্রাস সৃষ্টি করতে শ্রাবণ বাহিনীর সদস্যরা প্রায়ই প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিতো।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফরিদপুরে গৃহবধূ হত্যার দুই আসামি গ্রেফতার: র‌্যাব-১১

আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন তোলারাম কলেজের দুই শিক্ষার্থী

নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ছাত্রদল নেতা হাবিবের আহ্বান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা !

চাকরি ফেরত পাচ্ছেন ৮২ নির্বাচন কর্মকর্তা

রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক:

মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে জনসচেতনতা বাড়াতে র‍্যাব-১১-এর টাউন হল মিটিং

পাওনা টাকা না দিয়ে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর, আদালতে মামলা দায়ের

error: Content is protected !!