Saturday , 26 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
AlorDhara24
September 26, 2026 9:00 am

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনা ও নেতৃত্বে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলার সকল উপজেলা কার্যালয়, সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ সকল সরকারি দপ্তরে একযোগে এ সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির আড়াইহাজার উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অন্যান্য উপজেলায় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে স্ব স্ব উপজেলায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে অফিস চত্বর, আঙ্গিনা, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি পরিষ্কার করা হয় এবং জনসাধারণকে সচেতন করা হয়।

অভিযান শেষে বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, এডিস মশা যেন বংশ বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

ডিসি রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্প জয়ী হয়েছে দেখে তারা এত রেগে গেছে যে নিয়ন্ত্রণ করতে পারছে না : মাস্ক

বিদায়ী বছরে দুর্ঘটনায় সড়কে ৯২৩৭ জনের প্রাণহানী

মসজিদের সামনে ইট-বালু, রড,সিমেন্ট রেখে মুসল্লিদের ভোগান্তির অভিযোগ

নিলুফা ইয়াসমিনের দায়িত্বকালে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় বাড়ছে সমন্বয় ও তদারকি

বিনা খরচে এক ডজন নব দম্পতির বিয়ের আয়োজন

সাংবাদিক আবদুল আলীর মা ফাতেমা বেগমের ইন্তেকাল

সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ কৃষকদল নেতাকে আটক করে ছেড়ে দিল পুলিশ

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: ড. ইউনূস

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫ \ বাস জব্দ

টাকা ছাপিয়ে ছাড়লে কার লাভ, কার ক্ষতি?

error: Content is protected !!