Wednesday , 16 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
AlorDhara24
September 16, 2026 10:48 am

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকাণ্ডের এজাহারভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার, নিহতের পরিবার ও মামলার বাদী-সাক্ষীদের নিরাপত্তা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গোদনাইল নয়াপাড়া ও ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার সর্বস্তরের জনগণ ও নিহত সজীবের পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় বাসায় ফেরার সময় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ সজীব (৩২)-কে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত সজীবের মা শিরিনা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাইকেল, মোঃ আপন, মোঃ তাহসিন, মোঃ নুরুজ্জামান, মোঃ আকাশ ও মোঃ ইমনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার নম্বর-৬২।

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেফতার করা হলেও অন্য আসামিরা এখনো গ্রেফতার হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। নিহত সজীবের পরিবারের সদস্যরা বলেন, পলাতক আসামিরা নিহত সজীবের স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্য এবং মামলার বাদী-সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে নিহতের পরিবারসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী বলেন, সজীব মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে হত্যার শিকার হতে হয়েছে। তাদের অভিযোগ, এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। হত্যাকাণ্ডের পরও আসামিদের পক্ষ থেকে হুমকি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকায় তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

বক্তারা অবিলম্বে হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামিকে গ্রেফতার, নিহতের পরিবার, বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত, হুমকি ও হামলার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় মাদক ও অপরাধবিরোধী পুলিশি তৎপরতা জোরদারের দাবি জানান।

মানববন্ধন থেকে তারা সজীব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রথমবার পাকিস্তান থেকে এলো চিটাগুড়, দাম কমার আশা

সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা ফিলিং স্টেশন বন্ধ।

নারায়ণগঞ্জ সদরে জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসন, ইউনিয়ন পর্যায়ে চলছে কাজ

পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

খুলনা বিভাগের ৫৮ শহীদ পরিবার পেল ২ কোটি ৯০ লাখ টাকা

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: ড. ইউনূস

দামেস্ককে ‘আসাদমুক্ত’ ঘোষণা করলো বিদ্রোহীরা

গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প, স্থবিরতার পথে জ্বালানি পরিবহন

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিরাপত্তা নিয়ে উদ্বেগে জুলাই বিল্পবের শহীদদের পরিবার: নাহিদ

error: Content is protected !!