Thursday , 20 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

নিরাপত্তা নিয়ে উদ্বেগে জুলাই বিল্পবের শহীদদের পরিবার: নাহিদ

প্রতিবেদক
AlorDhara24
March 20, 2025 12:15 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পটুয়াখালীতে এক শহীদ পরিবারের সদস্যের ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় সারা দেশের শহীদ পরিবারগুলো সামাজিক ও রাজনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

তিনি বলেছেন, শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহিংসতা আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে।

সারা দেশের জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলো এখন সামাজিক ও রাজনৈতিক অনিরাপত্তায় রয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাই, তারা যেন শহীদ পরিবারের পাশে দাঁড়ায় এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনে।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) পটুয়াখালীতে ভুক্তভোগী কলেজছাত্রী ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নাহিদ ইসলাম।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আমরা রাজনৈতিক ঐক্যের অভাবে অরাজনৈতিক শক্তির উত্থানের আশঙ্কা করছি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।

 

তিনি গণমাধ্যম ও সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন, ভুক্তভোগীর পরিচয় গোপন রেখে যেন সংবাদ প্রচার করা হয়। অপরাধীদের পরিচয় প্রকাশ করে তাদের আইনের আওতায় আনার জন্য সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, যদি দ্রুত বিচার নিশ্চিত না হয় তাহলে সারা দেশে শহীদ পরিবারের পক্ষ থেকে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

সংগঠনের নেতারা বলেন, আমরা চুপ করে বসে থাকব না। শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে রাজপথে নেমে আসব।

এ সফরে তিনি পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে সাক্ষাৎ শেষ দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়া তিনি স্থানীয় এনসিপি নেতা-কর্মীদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। তিনি রাজনৈতিক ঐক্যের অভাবে অরাজনৈতিক শক্তির উত্থানের বিষয়ে সতর্ক করেন। সারা দেশে নারীদের নিরাপত্তায় আরও কঠোর পদক্ষেপ নিন। গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি ভুক্তভোগী পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিতে তাদের পরিচয় প্রকাশ না করে, অপরাধীদের পরিচয় প্রকাশের আহ্বান জানান।

গত ১৮ মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলায় এই কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। নাহিদ ইসলাম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীর সঙ্গে দেখা করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

নাহিদ ইসলামের সফর সঙ্গী হিসেবে আসেন এনসিপির পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসান।

গত মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে নিহত বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি যাচ্ছিলেন ভুক্তভোগী কিশোরী। এ সময় একই এলাকার মুন্সিবাড়ীর কাছে পৌঁছালে স্থানীয় মৃত মামুন মুন্সীর ছেলে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (২০) তার মেয়ের হাত পা চেপে ধরে সড়কের পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়। এরপর তার মেয়েকে ধর্ষণ করে তারা। সে সময় ওই দুই যুবক ধর্ষণের ভিডিও তাদের মোবাইলফোনে ধারণ করে মুখ বন্ধ রাখতে ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদের ১৭ বছর বয়সী মেয়েকে পটুয়াখালীর দুমকি উপজেলায় গত ১৮ মার্চ সন্ধ্যায় রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্তদের মধ্যে একজনকে পুলিশ গ্রেপ্তার করলেও আরেকজন এখনও পলাতক।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচ থেকে ৬টি ওয়ান শুটার গান উদ্ধার

গাজীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণচেষ্টা, দুইজন আটক!

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে কাউন্সিল ইকবালের নজর কাড়া শোডাউন

সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা: শোকস্তব্ধ পরিবার, তদন্তে পুলিশ

দুঃখিত আপা, এখন সব আশা শেষ’, হাসিনার উদ্দেশে শফিকুল আলম

নারায়ণগঞ্জে ‘পরকীয়ার জেরে’ সুমন হত্যা, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

ছুটিতেও সেবা দিতে প্রস্তুত ঢাকার হাসপাতালগুলো

error: Content is protected !!