Sunday , 12 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প, স্থবিরতার পথে জ্বালানি পরিবহন

প্রতিবেদক
AlorDhara24
April 12, 2026 10:49 am

গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প, স্থবিরতার পথে জ্বালানি পরিবহন

​সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল তেল ডিপো এলাকায় প্রশাসনের ধারাবাহিক অভিযানে একের পর এক নিজস্ব মিনিপাম্প (ফুয়েল পয়েন্ট) সিলগালা করায় চরম সংকটে পড়েছেন জ্বালানি ব্যবসায়ীরা। এই পদক্ষেপের ফলে ডিপো কেন্দ্রিক কয়েকশ ট্যাংক লরি ও পণ্যবাহী যানবাহনের নিয়মিত চলাচল ব্যাহত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জাতীয় জ্বালানি সরবরাহ চেইনে।

​স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি মেহেদী এন্টারপ্রাইজ, শাহারা ট্রেডিং এবং আলিফ ট্রেডার্সের মতো বড় বড় জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের নিজস্ব টার্মিনালে থাকা মিনিপাম্পগুলো বন্ধ করে দেয় প্রশাসন।

ব্যবসায়ীদের দাবি, সময় বাঁচাতে এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করতে তারা নিজস্ব ব্যবস্থাপনায় এসব পয়েন্ট ব্যবহার করতেন। এখন নিজস্ব পয়েন্টগুলো বন্ধ থাকায় শত শত গাড়িকে সাধারণ ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে।

​ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সাধারণ পাম্পে দীর্ঘ সিরিয়ালের কারণে ডিপো থেকে তেল লোড করার নির্দিষ্ট সময়সূচি বজায় রাখা সম্ভব হচ্ছে না। এতে করে সারা দেশে জ্বালানি সরবরাহে বড় ধরনের সময়ক্ষেপণ ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। কেবল মালিকপক্ষই নয়, এই অচলাবস্থায় চালক ও হেলপাররাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

​সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, তাদের গাড়িগুলো চব্বিশ ঘণ্টা জরুরি সেবা প্রদান করে। এই পরিস্থিতিতে দ্রুত বিকল্প ব্যবস্থা বা নিয়মমাফিকভাবে নিজস্ব পয়েন্টগুলো সচল করার অনুমতি না মিললে সরবরাহ ব্যবস্থা যেকোনো সময় ভেঙে পড়তে পারে।

বর্তমানে গোদনাইলের পদ্মা ও মেঘনা ডিপো এলাকায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অনিশ্চয়তা বিরাজ করছে। জাতীয় স্বার্থে এবং জ্বালানি খাতের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনের নমনীয় ও বাস্তবসম্মত সিদ্ধান্ত প্রত্যাশা করছেন স্থানীয় পরিবহন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - বাংলাদেশ

error: Content is protected !!