Monday , 13 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জ সদরে জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসন, ইউনিয়ন পর্যায়ে চলছে কাজ

প্রতিবেদক
AlorDhara24
July 13, 2026 1:55 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : টানা অতিবৃষ্টির কারণে নারায়ণগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চল ও বিভিন্ন ইউনিয়নে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদরের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জরুরি বার্তা পাঠিয়ে ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা এবং পাম্প বসিয়ে দ্রুত পানি অপসারণের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনা পাওয়ার পরপরই সদরের সকল ইউনিয়ন পরিষদ মাঠে নেমে কাজ শুরু করেছে। ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা নিজ এলাকায় স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে জলাবদ্ধ পয়েন্টগুলো চিহ্নিত করে নিষ্কাশনের ব্যবস্থা করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, “জুন মাসের এই দূর্ভোগ লাঘবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। জনদুর্ভোগ কমাতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই। কোথাও পানি জমে থাকার খবর পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদগুলোকে বলা হয়েছে।”

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসনে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি নালা-নর্দমা ও খালের মুখে পড়ে থাকা আবর্জনা অপসারণে বিশেষ অভিযান চলছে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই দ্রুত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, সমন্বিত প্রচেষ্টার ফলে এবার বৃষ্টির পানি দ্রুত নেমে গিয়ে জনজীবন স্বাভাবিক হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে বললেন জেলেনস্কি, তবে…

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

“”সেচ্ছাসেবক লীগ নেতা টগরের বন্দরে ফুটবলার মুন্নার মৃত্যু বার্ষিকী পালন “”

চাষাঢ়ায় সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন

হাদি হত্যা: প্রধান সন্দেহভাজন ফয়সলসহ দুইজন ভারতে আটক

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

একুশে বইমেলায় শাহেদ কায়েস-এর নতুন বই

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,ওয়াশিং কারখানাকে জরিমানা

error: Content is protected !!