Tuesday , 24 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ঢাকা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

প্রতিবেদক
AlorDhara24
December 24, 2024 9:31 am

ঢাকা মহানগরের চারটি ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ইউনিট চারটি হলো- ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পৃথক চারটি কমিটি ঘোষণা করেন।

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন।

 

ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের ১০ (দশ) সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি শামীম মাহমুদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া।

ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি মো. সোহাগ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মজুমদার।

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি মো. রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এর আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বন্দরে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে আটকে টাকা-মোবাইলসহ স্বর্ণালঙ্কার লুট, শ্লীলতাহানি

রূপগঞ্জে ডাকাতচক্রের সরঞ্জাম উদ্ধার, প্রবাসী মুক্ত

হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি এনজেইউ নেতৃবৃন্দের

১২৫ বছরে মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল: বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসবের ডাক

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সোনারগাঁয়ে ১৯ মামলার আসামি সোহান ওরফে ‘জঙ্গী সোহান’ গ্রেফতার

সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন

সৌদিতে দুর্ঘটনায় আহত মনির: দেশে ফেরাতে হস্তক্ষেপের দাবি

বাড্ডায় ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

রাস্তায় পড়ে ছিল গ্যারেজমালিকের রক্তাক্ত মরদেহ

error: Content is protected !!