Monday , 10 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

চট্টগ্রাম সফর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি ডিসি জাহিদুল ইসলামের কৃতজ্ঞতা

প্রতিবেদক
AlorDhara24
August 10, 2026 2:23 pm

চট্রগ্রাম প্রতিনিধিঃ দিনব্যাপী সাতটি ভেন্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রামে ৯-৮-২৬ইং রবিবার আগমন উপলক্ষে গৃহীত সকল আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের প্রতিটি দপ্তর অত্যন্ত নিষ্ঠা, পেশাদারিত্ব ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালন করেছে। সাতটি ভেন্যুর প্রতিটি কর্মসূচি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য আমি চট্টগ্রামবাসীসহ সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, সফরকালীন নিরাপত্তা, যানজট নিরসন, জনসেবা এবং অতিথি আপ্যায়নসহ প্রতিটি ক্ষেত্রে আন্তঃদপ্তর সমন্বয় ছিল দৃষ্টান্তমূলক। তিনি বলেন, এই সাফল্য প্রমাণ করে প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে যে কোনো বৃহৎ আয়োজনও সুন্দরভাবে বাস্তবায়ন সম্ভব।

সাতটি ভেন্যুজুড়ে দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসন সন্তোষ প্রকাশ করেছে।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ভবিষ্যতেও একই চেতনায় দায়িত্ব পালনের আহ্বান জানান।এবং তিনি আরো বলেন চট্টগ্রাম জেলাকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানকে অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৬ অনুষ্ঠিত

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা

ভারত থেকে ১১৩৭ কোটি টাকায় ডিজেল কিনবে সরকার

গুলিবিদ্ধ জুলাই বীর শাহজাহানের পাশে দাঁড়ালেন মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

অভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতি পাবেন

নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

মিয়ানমারে ভূমিকম্পে মৃত ১,৬০০ ছাড়ালো

চান্দিনায় বাসে তল্লাশি: বিদেশি পিস্তলসহ আজমেরী ওসমানের ক্যাডার শাকিল ও সহযোগী আটক

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

error: Content is protected !!