Saturday , 1 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান

প্রতিবেদক
AlorDhara24
August 1, 2026 3:36 pm

‎মোঃ আবু কাওছার মিঠুঃ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে একটি সুন্দর, পরিকল্পিত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ  উপজেলা প্রশাসন।
‎১ আগস্ট শনিবার  সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম-এর নেতৃত্বে মঠের ঘাট এলাকায় এ অভিযান শুরু হয়।

‎এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারজানুর রহমান, পূর্বাচল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক মকবুল হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সজল কুমার, রূপগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
‎উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।

‎অভিযান চলাকালে ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে একটি সুন্দর, পরিকল্পিত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে আজকে আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেছি। তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ খুবই প্রয়োজন।

পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতি শনিবার এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

‎তাং- ০১-০৮-২৬ইং
‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মায়ের মৃত্যু

অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ২ কারারক্ষী আটক

সোনারগাঁয়ে তক্ষক উদ্ধার, ২ জনের জরিমানা

প্রকাশ্যে আওয়ামী ডেভিল রিপন ফকির ও ছাত্রলীগ নেতা রবিন

রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম

হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার

হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার

জেলা বিএনপির সভাপতির বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

শেখ হাসিনাসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

দুই শিশুর দায়িত্ব নিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

error: Content is protected !!