Tuesday , 21 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বন্দরে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে আটকে টাকা-মোবাইলসহ স্বর্ণালঙ্কার লুট, শ্লীলতাহানি

প্রতিবেদক
AlorDhara24
April 21, 2026 12:03 pm

​নিজস্ব প্রতিবেদক, বন্দর (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের বন্দরে কলেজ থেকে ফেরার পথে এক ছাত্র ও ছাত্রীকে গতিরোধ করে মারধর, নগদ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালঙ্কার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে একদল বখাটের বিরুদ্ধে। শুধু তাই নয়, এসময় ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়েছে বলে জানা গেছে। গত ২০শে এপ্রিল (সোমবার) দুপুরে বন্দর থানাধীন নবীগঞ্জ ইসলামবাগ স্কুল মাঠ এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কদমরসুল কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র মো. মিনহাজুল ইসলাম (১৯) এবং তার সহপাঠী ফাতেমা খাতুন তানিয়া (১৮) কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। দুপুর আনুমানিক ১টার সময় তারা নবীগঞ্জ ইসলামবাগ স্কুল মাঠের কাছে পৌঁছালে ওত পেতে থাকা একদল বখাটে তাদের পথরোধ করে।

অভিযোগমতে, বখাটেরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মিনহাজুলের কাছ থেকে নগদ ১,০০০ টাকা ও ১২,৫০০ টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেড়ে নেয়। একইসাথে তার সহপাঠী তানিয়ার কান থেকে প্রায় ২৫,০০০ টাকা মূল্যের দুই আনা ওজনের স্বর্ণের দুল জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। লুটপাটের একপর্যায়ে বখাটেরা ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও শ্লীলতাহানি করে।

এই ঘটনায় ভুক্তভোগী মিনহাজুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন— হাজীগঞ্জ এলাকার মো. সানি (২৮) ও মো. সোয়াব (২৬), এবং নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মো. লাবিব (২৫), মো. নাঈম (২৪) ও মো. সীমান্ত (২৮)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, ঘটনার সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

​বন্দর থানার পুলিশ জানায়, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ৩৮ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ

রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে উৎসব সফল: প্রশংসায় ভাসছেন এসপি মিজানুর রহমান মুন্সী

না’গঞ্জ ফটোগ্রাফি ক্লাব এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোকচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন

রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি

ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় দুজন নিহত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের শ্রদ্ধাঞ্জলি

নারায়ণগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশের ২১৯৬ জন নিয়োজিত থাকবে- পুলিশ সুপার।

রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ॥

error: Content is protected !!