Monday , 10 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫ তম প্রয়াণ দিবস পালন

প্রতিবেদক
AlorDhara24
August 10, 2026 4:07 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ গভীর শ্রদ্ধা ও আবেগের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। ‘প্রাণের মানুষ আছে প্রাণে…’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২২ শ্রাবণ বিশ্বকবিকে স্মরণ করা হয়।

বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১০–৮-২৬ইং সোমনার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের। তার পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার শারমিন জাহান। এ সময় জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি কে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। শিক্ষার্থীদের পরিবেশনায় ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর’ সহ রবীন্দ্রনাথের কালজয়ী গান ও নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ বিশ্বকবির সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির চেতনা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তার আদর্শ ও মানবতাবাদ আজও সমানভাবে প্রাসঙ্গিক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় জীবনের প্রেরণা। তার সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জেলা প্রশাসন এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!