Thursday , 2 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

সোনারগাঁয়ে ১৯ মামলার আসামি সোহান ওরফে ‘জঙ্গী সোহান’ গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
July 2, 2026 8:02 am

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি সোহান ওরফে ‘জঙ্গী সোহান’কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে মঙ্গলবার (৩০ জুন) বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে সোহান ওরফে ‘জঙ্গী সোহান’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, ডাকাত ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সদস্যপদ পেলেন সাংবাদিক মোঃ মিঠুন মিয়া

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে চাষাঢ়ায় দিনব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত 

চীন-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর হবে

তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ১৩নং ওয়ার্ড বিএনপি’ বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে কোর্টের আদেশ অমান্য করে দোকান ভাঙচুর ও লুটতরাজ

ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়

ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় দুজন নিহত

নারায়নগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাগ কমিটিতে রুহুল আমিনকে যুগ্ম আহবায়ক ঘোষণা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল

error: Content is protected !!