
নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুল মতিন চৌধুরী’র ১৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান।
রবিবার (৯ আগষ্ট) বিকেলে নগরীর বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আয়োজন হয়।
নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন’র সভাপতিত্বে ও-ই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন।
ও-ই আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা মরহুম নেতার স্মৃতিচারণ করে বলেন- আব্দুল মতিন চৌধুরী ছিলেন দলের একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও যোগ্য কাণ্ডারী। নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন এবং বিএনপি পুনর্গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার মতো সৎ, ত্যাগী ও আদর্শবান নেতৃত্বের শূন্যতা গভীরভাবে অনুভূত হচ্ছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা পারভেজ মল্লিক’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এরশাদ আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আল-আমীন, নারায়ণগঞ্জ জজ কোর্টের এপিপি রাজিব মন্ডল, নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি দিদার খন্দকার নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিক দলের সভাপতি সেলিম মাহমুদ, লিংকন খান, এইস. এম. হোসেন, নুর হানিফ, জাকির, আক্তার, সনেট, রাকিব হাসান রাজ, ফাহিম, সাব্বির, আব্দুল কাদির সহ বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।