Monday , 10 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন

প্রতিবেদক
AlorDhara24
August 10, 2026 6:32 am

মোঃ আবু কাওছার মিঠুঃ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, মজা ও বেদখল হয়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

৯আগষ্ট রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও সংস্কার কাজের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় খাল পরিদর্শন শেষে সংস্কার কাজের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ নূরনবী ভুঁইয়া। জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেন সংস্কার করে নিরাপদ বসবাস নিশ্চিত করার লক্ষ্যে মোঃ নূরনবী ভুঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে একমাসের মধ্যে এ সংস্কার কাজ শেষ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া, সাইদুর রহমান, সানজিদা সেলিনা, কৃষকদল নেতা মোমেন ভুঁইয়া, সোলায়মান, রোমান মিয়া প্রমুখ।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নূরনবী ভূঁইয়া বলেন, বেদখল হয়ে যাওয়া খালটি পুনরুদ্ধারের মাধ্যমে সংস্কার কাজ শেষে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করে এলাকাবাসীর দুর্ভোগ নিরসন করা হবে। দীর্ঘদিন ধরে খালটি সংস্কার না করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

খালের পানিতে ময়লা-আবর্জনা জমে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের পাশাপাশি পরিবেশ দূষণ ও বিভিন্ন রোগের আশঙ্কা দেখা দিয়েছিল। বিশেষ করে শিশুরা ছিল স্বাস্থ্যঝুঁকিতে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না : মঈন খান

সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও: বাংলাদেশ দলের উদ্দেশে মাশরাফি

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী: হেভিওয়েট লড়াইয়ে সাহসের নতুন সংজ্ঞা!

মিরপুরে দগ্ধ হয়ে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল আব্দুল্লাহ

​পথশিশুদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি মাওলানা মইনুদ্দিন আহমাদের

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫ \ বাস জব্দ

খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া মাহফিল!

জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন

error: Content is protected !!