Wednesday , 18 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার নেশা জাতীয় ট্যাবলেটসহ ২ কারবারি আটক

প্রতিবেদক
AlorDhara24
December 18, 2024 9:44 am

দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে নেশা জাতীয় ২২ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এসময় আটক করা হয় দুজন মাদককারবারিকে।

 

 

জব্দ করা এসব ট্যাবলেটের স্থানীয় বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) আটকদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া রাস্তায় রনি করাত কলের সামনে থেকে ওই দুজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া (৩৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, কতিপয় মাদককারবারি নেশাজাতীয় কিছু দ্রব্য  নিয়ে যাবে এমন তথ্য আসে পুলিশের কাছে। তথ্য অনুযায়ী কামদিয়া রাস্তার ওপর তল্লাশি চৌকি স্থাপন করে থানা পুলিশ।

সেখানে সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে করে পুলিশ।

 

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদকের জমজমাট ব্যবসা করে আসছিলেন। তারা খুচরা এবং পাইকারি দুই ভাবেই মাদক বিক্রি করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে। আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তাদের আড়াইহাজারে বদলীর একদিন পরই গোপালগঞ্জে বদলী

নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে ডিসি মো. রায়হান কবির

তোলারাম কলেজে ‘গণিত অলিম্পিয়াড ২০২৬’ বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকার পুরস্কার

পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ’ স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস

সিদ্ধিরগঞ্জে সশস্ত্র হামলা: নারীসহ ৭ জন আহত, বাড়িঘরে ভাংচুর ও নগদ টাকা–স্বর্ণালংকার লুটের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

error: Content is protected !!