Wednesday , 11 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন

প্রতিবেদক
AlorDhara24
December 11, 2024 3:27 am

আপনি কেমন বিচার ব্যবস্থা চান? আদালতের নথিপত্র, আদেশ, রায় কোন ভাষায় হলে বিচারপ্রার্থীদের জন্য অনুকূল? মিথ্যা বা হয়রানিমূলক মামলা বন্ধে কী করা উচিত? — এমন প্রায় ৫০ এর অধিক বিষয়ে নিম্ন আদালতের বিচারকদের কাছ থেকে মতামত চেয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন।

১২ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে মতামত দিতে সংশ্লিষ্ট বিচারকদের সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তার করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ‘বিচার বিভাগ সংস্কার কমিশন’ গঠন করেছে। বিচার বিভাগ সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত সংগ্রহের জন্য কমিশন একটি ওয়েবসাইট চালু করেছে।

কমিশনের দেওয়া প্রশ্নমালা ছাড়াও বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে ওই প্রস্তাবের মুদ্রিত অনুলিপি কমিশনের ঠিকানায় পাঠানোর জন্য কমিশন অনুরোধ করেছে।

 

এমতাবস্থায়, বিচার বিভাগ সংস্কার কমিশনের ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য দেওয়া নির্ধারিত প্রশ্নমালা পূরণসহ বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারো সুনির্দিষ্ট প্রস্তাব বা মতামত থাকলে তা ১২ ডিসেম্বরের মধ্যে পাঠাতে অনুরোধ করা হলো।

বিচারকদের কাছ থেকে যেসব বিষয়ে মতামত চাওয়া হয়েছে
প্রভাবমুক্ত থেকে বিচার, নির্বাহী বিভাগের অযাচিত হস্তক্ষেপ, বিচারকদের প্রশিক্ষণ, আধুনিক তথা ডিজিটাল বিচার ব্যবস্থা, বিচারকদের নিয়োগ, অপসারণ, পদোন্নতি, বদলি প্রক্রিয়া, আবাসন, পরিবহন, নিরাপত্তা, বিচারক-আইনজীবীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা দূরীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, নারী বিচার প্রার্থীদের জন্য বিচার ব্যবস্থা, ঢাকার বাইরে হাইকোর্ট থাকা উচিত কি না—এমন পঞ্চাশটির অধিক বিষয়ে মতামত চাওয়া হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অপূর্ণ চাওয়া

আদমজী বিহারী কলোনীতে বিষাক্ত রং দিয়ে সেমাই উৎপাদনের অভিযোগ

আগষ্টের আগেই গণভোটের রায় কার্যকরের উদ্যাগ নিতে হবে – আবদুুল জব্বার

প্রবাসী পল্লী চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, প্রতারণা ও জমি দখলের অভিযোগ

রিয়াজউদ্দিন বাজারে কাপড়ের গুদামে আগুন

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদের হানা, অভিযানে যৌথবাহিনী

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অজ্ঞাত ছেলেটির চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ায় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন জেলা নাজির মোঃ কামরুল ইসলাম

১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত!

মুন্সীগঞ্জে গ্রাহককে ঋণ দেওয়ার নামে হয়রানির অভিযোগ পল্লীমঙ্গল কর্মসূচীর ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে

error: Content is protected !!