Saturday , 7 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তাদের আড়াইহাজারে বদলীর একদিন পরই গোপালগঞ্জে বদলী

প্রতিবেদক
AlorDhara24
March 7, 2026 2:05 pm

ভূমিপ্রতিমন্ত্রী ব্যারিষ্টার কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে কোন কর্মকর্তাও কর্মচারীকে অফিসে উপস্থিত না পাওয়ার ঘটনায় ভূমি সহকারী ও উপসহকারী দুই কর্মকর্তাকে আড়াই হাজার উপজেলায় বদলীর আদেশাধীন এর পর তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসককের কার্যালয়ে বদলী করা হয়েছে৷ গত ৫ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা এর সহকারী কমিশনার ( রাজস্ব) আমজাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷ অফিসের ওই দুই কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মাদ নাসির উদ্দিন ও উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ ওমর ফারুক৷ অফিস সহকারী ফাতেমা জান্নাতীকে বন্দর উপজেলায়র কুড়িপাড়া ভূমি অফিসে বদলী করা হয়েছে৷ ৪ মার্চ গত বুধবার সকাল ৯ টা ১০ মিনিটে সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিষ্টার কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে এসে কোন কর্মকর্তা ও কর্মচারীকে না পেয়ে অফিসের বারান্দায় বসে থাকেন ৩০ মিনিট৷ এ ঘটনায় একইদিন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন ও উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ ওমর ফারুককে আড়াই হাজার উপজেলায় এবং অফিস সহকারী ফাতেমা জান্নাতীকে বন্দর উপজেলায় বদলী করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে৷ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সমকালকে বলেন ওই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি এবং রমজান মাসের নির্দেশনা মোতাবেক যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে৷ এদিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়েছে৷ এই কর্মকর্তার বিরুদ্ধে ও গোদনাইলের বাসিন্দাদের পাহাড়সমান অভিযোগ রয়েছে৷ বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে ব্যাপক ঘুষ দূর্নীতি নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে৷ বিতর্ক ভূমি সহকারী কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বদলীর আদেশ ছড়িয়ে পড়লে সিদ্ধিরগঞ্জের বাসিন্দাদের অনেকেই বলছেন ব্যাপক ঘুষ দূর্নীতিতে অভিযুক্ত ওই কর্মকর্তাকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বদলীর আদেশে ফিরিয়ে একজন স্বচ্ছ কর্মকর্তাকে পদায়ন করলে এলাকার ভূমি সেবা গ্রহীতারা ভাল সেবা পাবেন৷

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

নারায়ণগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে মতবিনিময় সভা

রূপগঞ্জে ডিকেএমসি হসপিটালে চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫

বিডিআরের ‘নিরপরাধ’ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রা, শাহবাগে পুলিশের বাধা

রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

গত বছর ৬৭% আবেদন মঞ্জুর, যুক্তরাজ্যে এবছরো ঢুকলো ৩৩ হাজার অবৈধ অভিবাসী

সোনারগাঁয়ে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

হঠাৎ গরম হচ্ছে রাজপথ

বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়ানোর দাবি

error: Content is protected !!