Sunday , 6 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

তোলারাম কলেজে ‘গণিত অলিম্পিয়াড ২০২৬’ বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকার পুরস্কার

প্রতিবেদক
AlorDhara24
September 6, 2026 1:17 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি, যুক্তিবোধ ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গণিত অলিম্পিয়াড ২০২৬’।

আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৯:০০ টায় কলেজের পদ্মা মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে জুনিয়র গ্রুপ (নবম-দশম শ্রেণী) এবং সিনিয়র গ্রুপ (একাদশ-দ্বাদশ শ্রেণী)—এই দুই ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম থেকে ১২শ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতাটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম।

প্রতিযোগিতা প্রসঙ্গে অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের মেধাবিকাশ করতে, লেখাপড়ায় আনন্দ নিয়ে আসতে এবং তাদেরকে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার উপযোগী হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন দেশের বরেণ্য শিক্ষাবিদগণ। দিকনির্দেশনা ও মডারেশনে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত ও ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. সামসুজ্জোহা বায়েজীদ এবং স্টিমব্রিজ ইন্টারন্যাশনালের হেড অব স্কুল প্রফেসর ড. ফারজানা আলম।

প্রতিযোগিতায় মোট প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে ৫০,০০০ টাকা। আগামী ২৩ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ১০০ টাকা নিবন্ধন ফি বিকাশ নম্বর (01711709257)-এ জমা দিয়ে অনলাইনে কিউআর (QR) কোড স্ক্যান করে নির্ধারিত ফর্মের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা যাবে। যেকোনো তথ্যের জন্য যোগাযোগের নম্বর: 01911271609।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

‘আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন দর্শকরা’

বিএনপির তিন অঙ্গ সংগঠনের লংমার্চ শুরু

প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি: নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

শামীম ওসমান চলে গেলেও ব্যবসা বুঝিয়ে দিলেন তাদের

অস্ত্র মামলায় সাবেক এমপির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নবীজি (সা.)–র কোন জীবনী পড়বেন

নারায়ণগঞ্জ সদরে জলাবদ্ধতা নিরসনে মাঠে প্রশাসন, ইউনিয়ন পর্যায়ে চলছে কাজ

নাঃগঞ্জ ফতুল্লা’য়  ট্রাস্ট ওয়েলফেয়ারের উদ্যোগে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ

‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ’ স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

রূপগঞ্জে জেনারেল (অব:) জিয়াউল আহসান ও তার স্ত্রীর নামীয় জলসিড়িতে ৮ তলা বাড়ির ফ্ল্যাট সিলগালা

error: Content is protected !!