Sunday , 6 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে ‘দ্য প্যালেস’ রেস্টুরেন্টকে জরিমানা ২৫ হাজার

প্রতিবেদক
AlorDhara24
September 6, 2026 1:40 pm

এস এম জহিরুল ইসলামঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনার অভিযোগে ‘দ্য প্যালেস’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) চিটাগাং রোডের আহসানউল্লাহ মার্কেটের তৃতীয় তলায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল-রেস্টুরেন্ট পরিচালনার জন্য জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। অভিযানের সময় বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসে।

পরে নিরাপদ খাদ্য আইন, ২০০৯-এর বিধান লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার খাদ্য নিরাপত্তা পরিদর্শক মো. শাহজাহান এবং সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ প্রশাসন।

সর্বশেষ - বাংলাদেশ

error: Content is protected !!