Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

এসপি মিজানুর রহমানের বদলি প্রত্যাহারের দাবি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রতিবেদক
AlorDhara24
August 22, 2026 6:59 am

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎঃ

ঘন ঘন কর্মকর্তা বদলীর কারণে সৃষ্ট অস্থিরতা এবং জনজীবনে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় নারায়ণগঞ্জ জেলাজুড়ে জনঅসন্তোষ দেখা দিয়েছে। জেলা পুলিশ সুপারের বদলী আদেশ প্রত্যাহার না হওয়ায় যেকোনো সময় বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

জেলার দল-মত নির্বিশেষে সর্বমহলের জনগণের একটাই দাবি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ধারাবাহিক উন্নতি শুরু হয়েছে, তা যেন ব্যাহত না হয়। এজন্য বর্তমান পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সিকে আরও কিছু সময় দায়িত্বে রাখার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরালো আহ্বান জানাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জবাসী লক্ষ্য করছে, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সির নেতৃত্বে জেলায় অপরাধ দমনে নতুন মাত্রা যোগ হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করে একের পর এক অভিযান পরিচালনা করছেন। চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে তার কঠোর অবস্থানের কারণে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পেয়েছে।

স্থানীয় ব্যবসায়ী, সামাজিক সংগঠন, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, একজন দক্ষ পুলিশ কর্মকর্তা যখন একটি জেলার সমস্যা চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেন, তখন তাকে মাঝপথে সরিয়ে দিলে পুরো প্রক্রিয়াটি থমকে যায়। নতুন কর্মকর্তাকে জেলার ভূগোল, অপরাধের ধরন ও স্থানীয় বাস্তবতা বুঝতে আরও তিন থেকে চার মাস সময় লেগে যায়। এই সময়টুকুতে অপরাধীদের বিস্তারে আরো বেশি সুযোগ পায়।

নারায়ণগঞ্জ জেলা নাগরিক কমিটির এক প্রতিনিধি বলেন, এসপি মিজানুর রহমান মুন্সি ইতোমধ্যে জেলার প্রতিটি থানার সাথে সমন্বয় করে কাজের কাঠামো দাঁড় করিয়েছেন। তার হাতে নেওয়া বৃহত্তর পরিকল্পনাগুলো এখনো বাস্তবায়নের পথে। এই মুহূর্তে তাকে সরিয়ে দিলে নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন আমরা দেখছি, তা বাধাগ্রস্ত হবে।

জনসাধারণের পক্ষ থেকে বলা হচ্ছে, অপরাধের সকল ক্ষেত্রে এসপির অসামান্য অবদানের কারণেই তিনি অল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জবাসীর মনে স্থান করে নিয়েছেন। মানুষ চায় স্থিতিশীলতা। মানুষ চায় এমন একজন অভিভাবক, যিনি কথা নয়, কাজ দিয়ে প্রমাণ দেন।

জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে দাবি তুলেছেন, নারায়ণগঞ্জের চলমান শান্তি ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে এবং জনগণের আস্থার প্রতিদান দিতে বর্তমান পুলিশ সুপারের বদলী আদেশটি পুনর্বিবেচনা করা হোক। তার চলমান কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে শেষ করার জন্য তাকে আরও সময় দেওয়া হোক।

তারা বিশ্বাস করেন, মাননীয় প্রধানমন্ত্রী জনগণের এই ন্যায্য দাবির কথা বিবেচনা করে নারায়ণগঞ্জের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। কারণ একটি জেলার শান্তি মানে দেশের শান্তি। একজন অভিজ্ঞ কর্মকর্তার ধারাবাহিকতা মানে লাখো লাখো মানুষের নিরাপত্তা।

জনগণের প্রত্যাশা, আবেগ ও আস্থার প্রতি সম্মান জানিয়ে প্রশাসনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে হতাশ না করার আহ্বান জানিয়েছেন জেলার সর্বস্তরের মানুষ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি!

দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন : সেলিম প্রধান

রূপগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি নারীর মৃত্যু ২০ লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা

ছোট ভাইয়ের প্রতারণা মামলায় কারাগারে প্রতারক বড় ভাই জহিরুল

৩০ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

শহীদ আবু সাঈদের বাবা অসুস্থ, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

যা আছে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায়

দ্য সাউন্ড অন: বিশ্বব্যাপী মিউজিক ও মিডিয়া ডিস্ট্রিবিউশনের নতুন সম্ভাবনা

নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএর শুভেচ্ছা ও অভিনন্দন

নাসিক ৮ নং ওয়ার্ড আইলপাড়া মোক্তার হোসেন ভূইয়ার মরহুম দাদাজান মৌলবী তালেব হোসেন ভূইয়া ( রহঃ ) ওফাদ দিবস

error: Content is protected !!