Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে দল বদলে নতুন পরিচয়ে মাদক সম্রাট নাহিদ

প্রতিবেদক
AlorDhara24
August 16, 2026 4:20 pm

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি এবং যুবলীগের কর্মী হিসেবে পরিচিত নাহিদ হাসান ওরফে ‘মাদক সম্রাট নাহিদ’ রাতারাতি খোলস বদলে জাতীয়তাবাদী মৎসজীবী দলের সিদ্ধিরগঞ্জ থানা যুগ্ন সাংগঠনিক সম্পাদক পদে আসীন হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত যুবলীগ কর্মী মাদক সম্রাট নাহিদ হাসান সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা এলাকার বাসিন্দা পক্ষি মজিবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক ও কাউন্সিলর মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী চিহ্নিত অপরাধী নাহিদ হাসান অর্থের বিনিময়ে সিদ্ধিরগঞ্জ থানা মৎসজীবী দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে নাহিদ হাসান নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। নিজেকে প্রভাবশালী বিএনপি নেতা হিসেবে জাহির করে। নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ নতুন বাজার এলাকায় নিজের আধিপত্য বজায় রেখেছে এবং পুরো মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলার আসামি হওয়া সত্ত্বেও নাহিদ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্য চলাফেরা করছে। ‘মাদক সম্রাট নাহিদ’ রাজনৈতিক পরিচয় দিয়ে নাসিক ৬ নম্বর ওয়ার্ডে মাদকের স্বর্গরাজ্য কায়েম করছে। স্থানীয় সাধারণ মানুষ ও ত্যাগী রাজনৈতিক কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নাহিদ হাসানে মুঠো ফোনে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. মনির হোসেন বলেন, নাহিদের বিষয়ে আমার জানা নেই, মহানগর নেতারা কমিটি দিয়েছে। তাদের সাথে কথা বলে বিস্তারিত জানাতে পারবো।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অপরাধী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো চিহ্নিত মাদক ব্যবসায়ী বা মামলার আসামিকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়

রূপগঞ্জ পূর্বাচল উপশহরে জনসমুদ্র,, দিপু ভূঁইয়ার নেতৃত্বে তারেক রহমানের সংবর্ধনায় লাখো জনতার ঢল!

দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেবে সরকার

নয়ছয় হিসাব দেখিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা

রূপগঞ্জে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

ফ্যাসিবাদী সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: উপদেষ্টা আসিফ

পানি নিষ্কাশনের ব্যবস্থা ছাড়াই সড়ক নির্মাণ: রূপগঞ্জের নগরপাড়া বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

কোনো অজুহাত নেই, দায় নিজেদেরই : ফ্লিক

রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

জেল থেকে বের হয়ে কেয়ারটেকার মোকলেছুর রহমানকে প্রাণনাশের হুমকি জাহাঙ্গীরের

error: Content is protected !!