Monday , 16 February 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট

প্রতিবেদক
AlorDhara24
February 16, 2026 12:18 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাই স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে আলমারি থেকে নগদ এক লাখ ২৭ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, রোববার গভীর রাতে যে কোনো সময় এ চুরির ঘটনা ঘটে। সোমবার সকালে স্কুলের সহকারী শিক্ষক অনিক রহমান বিদ্যালয়ে এসে অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে তিনি বিষয়টি প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের জানান।

স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, অফিস কক্ষে ঢুকে দেখা যায় সবকিছু তছনছ করে রাখা হয়েছে। আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র, টাই-ব্যাজ, খাতা ও ডায়েরি বিক্রির টাকা এবং শিক্ষার্থীদের ভর্তি ফিসহ মোট এক লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। তিনি জানান, এতে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রধান শিক্ষক আরও বলেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে তাদের সন্দেহ। কারণ নির্দিষ্ট কক্ষ ও আলমারি লক্ষ্য করে ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

সচিবালয় ঘেরাও করে জবি শিক্ষার্থীদের অবস্থান

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

বন্দরের শীর্ষ সন্ত্রাসী ‘ক্যাডার সোহেল’ র‍্যাবের হাতে গ্রেফতার !

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে জিরো টলারেন্স: ডিসি রায়হান কবির

রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

খালেদা জিয়া’র আত্নার মাগফিরাত কামনায় এড. আনোয়ার প্রধান’র উদ্যোগে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

কেউ মিথ্যা মামলা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর আস্তানায় এলাকাবাসীর হামলা ও উচ্ছেদ অভিযান

error: Content is protected !!