Friday , 4 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান

প্রতিবেদক
AlorDhara24
September 4, 2026 1:29 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বদলিজনিত কারণে বিদায়ী নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে সম্মাননা স্মারক প্রদান করেছে জেলা প্রশাসন।
বোধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্কিট হাউসে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর কর্মকালীন নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, কর্মক্ষেত্রে পুলিশ সুপারের আন্তরিকতা, দক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার র্যাব-১১ এর অধিনায়ক, ৬২ বিজিবির অধিনায়ক, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পুলিশ সুপার, এনএসআই এর যুগ্ম পরিচালক, আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট, ডিজিএফআই এর সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমনে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তা জেলাবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।

বিদায়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী বলেন, নারায়ণগঞ্জে কর্মরত সময়ে জেলা প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। সকলের আন্তরিক সহযোগিতার কারণেই আমরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পেরেছি। নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসা আজীবন মনে থাকবে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক ভূইয়া কাজল এর ঈদ শুভেচ্ছা

বন্দরে নবনির্মিত ৩ গুম্বুজ জামে মসজিদে প্রথম জুম্মা নামাজ আদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

রূপগঞ্জের বাঘবের আইডিয়াল হাইস্কুল ও হাজী মোঃ ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষাসফর অনুষ্ঠিত

বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

নাসিক ৮ নং ওয়ার্ড গোদনাইল সৈয়দ পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রকি ও হান্নান বাহিনীর হাতে ফারুক নামের এক কিশোর খুন ——–বাবা ফজলুর আর্তনাদ

প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করল আম্বিয়া বেগম সাহিত্য পরিষদ

আমরা আর কোন ফ্যাসিস্টদের দেশে কোন নৈরাজ্য করতে দেবনা

নারায়ণগঞ্জে ১১.৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নারীদের জন্য চট্টগ্রামে চালু বিশেষ বাস সার্ভিস

error: Content is protected !!