Thursday , 26 November 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অগ্নিসংযোগ ও লুটপাট
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  8. খেলা
  9. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  10. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  11. চাদাবাজী
  12. চাষারা
  13. ঝালকাঠি
  14. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  15. ধর্ম

সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির অভিযোগে ইরফান ভূঁইয়া গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
November 26, 2026 12:30 am

সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির অভিযোগে ইরফান ভূঁইয়া গ্রেফতার

​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেল চুরির অভিযোগে ইরফান ভূঁইয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান।

​স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় জ্বালানি তেলকেন্দ্রিক অবৈধ কারবারের সঙ্গে ইরফান ভূঁইয়ার নাম দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। বিশেষ করে জেট ফুয়েল চুরির ঘটনায় তেল চোর চক্রের অন্যতম হোতা হিসেবে তাঁর সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। এছাড়া তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক প্রভাব ও তেল চুরির চক্রের সঙ্গে কথিত সংশ্লিষ্টতা নিয়ে তাঁকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছিল।

​অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান জানান, জেট ফুয়েল চুরির মামলায় ইরফান ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

​এদিকে তাঁর গ্রেফতারের পর সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেলকেন্দ্রিক অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে চক্রের নেপথ্যে থাকা অন্যদের পরিচয় সামনে আসবে এবং রাষ্ট্রীয় জ্বালানি সম্পদ লুটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

জিয়ার সৈনিক’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা: এনসিপি

আওয়ামী স্বৈরশাসনের সময় স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: ড্যাব মহাসচিব

জামায়াতের নিবন্ধন প্রশ্নে ফের আপিল শুনানি ২১ জানুয়ারি

পনেরো জন মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ইসরায়েলি নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

দারিদ্র্য ও আয় বৈষম্য দূরীকরণে শরীয়াহ ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ধর্ম উপদেষ্টা

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী: হেভিওয়েট লড়াইয়ে সাহসের নতুন সংজ্ঞা!

ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাই সন্দেহভাজন একজন গ্রেপ্তার

error: Content is protected !!